বৃক্ষ, প্রকৃতি ও পরিবেশের প্রতি সহনশীল ও যত্নবান হতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন
মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহাবুব।
বুধবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত আহবান জানিয়েছেন।
মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে রনছ রুহিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫১০ টি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক মৌসুমী মাহবুব। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। বৃক্ষরোপণের মৌসুমে মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

মতামত