বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে ওঠে শিশুদের মিলনমেলায়। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ শিশু একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে শিশুদের অধিকার সুরক্ষা, তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে সহকারী শিক্ষক জিনিয়া ফেরদৌস বলেন,
বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে
আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দলীয় নৃত্য (ক বিভাগে) অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিশুদের মিলনমেলায় পরিণত হয়েছিল।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

মতামত