মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী রাঢ়ীখালে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বুধবার তিনি খননকাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, , সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী খাল খনন কাজের বিভিন্ন দিক পর্যালোচনা করে সুষ্ঠু, কার্যকর ও টেকসই ভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি খালের স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা, দখলমুক্ত রাখা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও স্থানীয় জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঢ়ীখাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে খালের নাব্যতা বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা নিরসনে সহায়ক ভূমিকা রাখবে এবং এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

মতামত