আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে দুই পক্ষের উত্তেজনা নিরসন বিএনপির এক পক্ষের কর্মী সভা স্থগিত অনুমতি পেলে সভা করবে অপরপক্ষ

আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগরে একই স্থানে ও একই সময়ে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী কর্মী সভা আহবান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অনুরোধে বিএনপির 
মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ পক্ষের নেতাকর্মীরা
বৃহস্পতিবার রাতে তাদের কর্মী সভা স্থগিত করার ঘোষণা দিয়েছে। শ্রীনগর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে। 
 
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামবাসীর শান্তি শৃঙ্খলার কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে কর্মী সভা ও দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে। 
 
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে শ্রীনগর উপজেলার দোগাছি বাজারে ( সেনা ক্যাম্পের উত্তর পাশে) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আব্দুল্লাহ। এতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম। 
 
অপরদিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামের পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব হোসেন নাঈমের নেতৃত্বে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলীর আহ্বানে কর্মী সভা আহ্বান করা হয়। এরই অংশ হিসেবে মমিন আলী পক্ষ থেকে তার নিজ ইউনিয়নে আয়োজিত এই কর্মী সভা করার অনুমতি চেয়ে শ্রীনগর থানার ওসি বরাবর আবেদন করেছেন। তবে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত প্রশাসন কোন অনুমতি দেয়নি বলে জানা গেছে। 
 
এ প্রসঙ্গে জানতে চাইলে  মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলী জানান, কোলাপাড়া আমার নিজ ইউনিয়ন। এ ইউনিয়নে আমি একাধিকবার চেয়ারম্যান ছিলাম। তাই এখানে আমি কর্মী সভা করতেই পারি। 
 
তিনি আরও জানান, আমি প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। অনুমতি পেলে শুক্রবার দলের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করবো বলে জানান তিনি।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, আমাদের নির্দেশনা আছে ১৫ আগস্ট একসাথে তিন জন চলতে পারবে না। এমন একটা দিনে কর্মী সভা আহ্বান করা ঠিক হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো পক্ষকেই কর্মী সভা  করতে দেওয়া হবে না।
 
উল্লেখ্য,  শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে দক্ষিণ পাইকশা পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি'র দুই মনোনয়ন প্রত্যাশীর পক্ষে একই সময়ে ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মী সভা আহবান করায় এই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করলে একপক্ষ তাদের কর্মী সভা স্থগিত করেন এবং অপর পক্ষ প্রশাসনের অনুমতি পেলে কর্মী সভা করবেন।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে দুই পক্ষের উত্তেজনা নিরসন বিএনপির এক পক্ষের কর্মী সভা স্থগিত অনুমতি পেলে সভা করবে অপরপক্ষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে দুই পক্ষের উত্তেজনা নিরসন বিএনপির এক পক্ষের কর্মী সভা স্থগিত অনুমতি পেলে সভা করবে অপরপক্ষ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৫

featured Image
আজ শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগরে একই স্থানে ও একই সময়ে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী কর্মী সভা আহবান নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের অনুরোধে বিএনপির 
মনোনয়ন প্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ পক্ষের নেতাকর্মীরা
বৃহস্পতিবার রাতে তাদের কর্মী সভা স্থগিত করার ঘোষণা দিয়েছে। শ্রীনগর উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে। 
 
শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামবাসীর শান্তি শৃঙ্খলার কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে কর্মী সভা ও দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে। 
 
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে শ্রীনগর উপজেলার দোগাছি বাজারে ( সেনা ক্যাম্পের উত্তর পাশে) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আব্দুল্লাহ। এতে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম। 
 
অপরদিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা গ্রামের পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব হোসেন নাঈমের নেতৃত্বে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলীর আহ্বানে কর্মী সভা আহ্বান করা হয়। এরই অংশ হিসেবে মমিন আলী পক্ষ থেকে তার নিজ ইউনিয়নে আয়োজিত এই কর্মী সভা করার অনুমতি চেয়ে শ্রীনগর থানার ওসি বরাবর আবেদন করেছেন। তবে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত প্রশাসন কোন অনুমতি দেয়নি বলে জানা গেছে। 
 
এ প্রসঙ্গে জানতে চাইলে  মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলী জানান, কোলাপাড়া আমার নিজ ইউনিয়ন। এ ইউনিয়নে আমি একাধিকবার চেয়ারম্যান ছিলাম। তাই এখানে আমি কর্মী সভা করতেই পারি। 
 
তিনি আরও জানান, আমি প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছি। অনুমতি পেলে শুক্রবার দলের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা করবো বলে জানান তিনি।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, আমাদের নির্দেশনা আছে ১৫ আগস্ট একসাথে তিন জন চলতে পারবে না। এমন একটা দিনে কর্মী সভা আহ্বান করা ঠিক হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো পক্ষকেই কর্মী সভা  করতে দেওয়া হবে না।
 
উল্লেখ্য,  শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নে দক্ষিণ পাইকশা পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি'র দুই মনোনয়ন প্রত্যাশীর পক্ষে একই সময়ে ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মী সভা আহবান করায় এই উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করলে একপক্ষ তাদের কর্মী সভা স্থগিত করেন এবং অপর পক্ষ প্রশাসনের অনুমতি পেলে কর্মী সভা করবেন।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত