শ্রীনগরে দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী বলেন বিএনপি ক্ষমতায় আসলে নারীদের প্রতি বৈষম্য হবে না
প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, নারীদের উন্নয়নের জন্য বিএনপি ফ্যামিলি কার্ড দিবে, তাই বিএনপি ক্ষমতায় আসলে আর কোন নারীদের প্রতি বৈষম্য হবে না। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি মা-বোন সরকারি সুযোগ সুবিধা পাবে, আপনারা সবাই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তাকে যেনো আল্লাহ তায়ালা জান্নাত দান করেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় তন্তর ইউনিয়নের সোন্ধারদিয়া বাজারে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। তন্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
তন্তর ইউনিয়ন বিএনপির আনোয়ার হোসেন হৃদয় মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আরিফুল হক মনুর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ শ্রীনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
0.0%
0.0%
0.0%
0.0%
মতামত
মন্তব্য করার জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
শ্রীনগরে দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী বলেন বিএনপি ক্ষমতায় আসলে নারীদের প্রতি বৈষম্য হবে না
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬