শ্রীনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা হাছিবুর রহমান বলেছেন, গৃহস্থালী পুকুরে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ এবং পুকুরপাড়ে সবজি আবাদ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সহায়তা স্থানীয় মৎস্যচাষীদের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যচাষে উৎসাহিত করবে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে
মাছের খাদ্য ও পুকুরপাড়ে আবাদ উপযোগী সবজির বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় গৃহস্থালী কাজে ব্যবহৃত ৬টি পুকুরে প্রদর্শনীর জন্য মাছের খাদ্য ও পুকুরপাড়ে আবাদ উপযোগী সবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।
উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষীরা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

মতামত