আপডেট : রোববার, ৩১ আগস্ট ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

শ্রীনগরে মীর সরফত আলী সপু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে নারীদের প্রথম প্রাধান্য দেওয়া হবে

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে নারীদের প্রথম প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্টান্ডে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম দেশের নারীদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে বিদ্যালয়ে আসার সুযোগ সৃষ্টি করেছিলেন। নারীদের জন্য যে সুযোগ সুবিধা গুলো আজ বিদ্যমান। তার মূল ভিত্তি স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সর্বাগ্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হবে।
জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক শাহেদা মির্জা পাশু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, সাংগঠনিক সম্পাদক আয়শা আলম নারগিস, সিরাজদীখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা শিখা, সাধারণ সম্পাদক রেশমা বেগম, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা হাওলাদার, টঙ্গীবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহবায়ক আল বিনা রফিক, সদস্য সচিব কামরুনাহার চৌধুরী অনু, গজারিয়া উপজেলা মহিলা দল সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শ্রীনগরে মীর সরফত আলী সপু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে নারীদের প্রথম প্রাধান্য দেওয়া হবে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শ্রীনগরে মীর সরফত আলী সপু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে নারীদের প্রথম প্রাধান্য দেওয়া হবে

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে নারীদের প্রথম প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্টান্ডে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, বেগম খালেদা জিয়াই প্রথম দেশের নারীদের শিক্ষাব্যবস্থা ফ্রি করে বিদ্যালয়ে আসার সুযোগ সৃষ্টি করেছিলেন। নারীদের জন্য যে সুযোগ সুবিধা গুলো আজ বিদ্যমান। তার মূল ভিত্তি স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সর্বাগ্রে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হবে।
জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক শাহেদা মির্জা পাশু। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, সাংগঠনিক সম্পাদক আয়শা আলম নারগিস, সিরাজদীখান উপজেলা মহিলা দলের সভাপতি হোসনে আরা শিখা, সাধারণ সম্পাদক রেশমা বেগম, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা হাওলাদার, টঙ্গীবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহবায়ক আল বিনা রফিক, সদস্য সচিব কামরুনাহার চৌধুরী অনু, গজারিয়া উপজেলা মহিলা দল সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত