আপডেট : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সংগঠিত চুরি মামলায় সদর থানা পুলিশ সাফল্য মাঠপাড়া থেকে দুই চোর গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ ভরি স্বর্ণ

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে চোর চক্রের দুই সদস্যকে। পরে তাদের তথ্যে রোববার রাতে রাজধানী ঢাকার তাঁতীবাজারস্থ একটি জুয়েলারি দোকান থেকে চোরাইকৃত তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করে সদর থানা পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে সদর থানা পুলিশ অভিযানে চোর চক্রের দুই সদস্যকে শহরের মাঠপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন দেওয়ান মো. ওসমান মাসুদ রানা (৫০) ও দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮)। তারা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাউশার এলাকার মৃত দেওয়ান আশরাফ আলীর ছেলে। বর্তমানে তারা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠসংলগ্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২৪ জুন মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় একটি বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে কাঠের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সালমা আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ মামলার সূত্র ধরে চোর চক্রের সদস্যদের সনাক্ত করতে মাঠ পর্যায়ে কাজ করে। এরপর নিশ্চিত হয়ে রোববার রাতে মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায় , গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে চুরি করা স্বর্ণালংকার বিক্রির তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা রাতে রাজধানীর তাঁতীবাজারের এস এস জুয়েলার্সে অভিযান চালিয়ে বিক্রি করা চোরাই তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সংগঠিত চুরি মামলায় সদর থানা পুলিশ সাফল্য মাঠপাড়া থেকে দুই চোর গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ ভরি স্বর্ণ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সংগঠিত চুরি মামলায় সদর থানা পুলিশ সাফল্য মাঠপাড়া থেকে দুই চোর গ্রেপ্তার, ঢাকা থেকে উদ্ধার ৩ ভরি স্বর্ণ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে চোর চক্রের দুই সদস্যকে। পরে তাদের তথ্যে রোববার রাতে রাজধানী ঢাকার তাঁতীবাজারস্থ একটি জুয়েলারি দোকান থেকে চোরাইকৃত তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করে সদর থানা পুলিশ। সোমবার গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার গভীর রাতে সদর থানা পুলিশ অভিযানে চোর চক্রের দুই সদস্যকে শহরের মাঠপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন দেওয়ান মো. ওসমান মাসুদ রানা (৫০) ও দেওয়ান মোহাম্মদ মারুফ হোসেন (৩৮)। তারা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাউশার এলাকার মৃত দেওয়ান আশরাফ আলীর ছেলে। বর্তমানে তারা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া সাবান ফ্যাক্টরি মাঠসংলগ্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ২৪ জুন মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় একটি বাসার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে কাঠের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সালমা আক্তার মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। এরপর পুলিশ মামলার সূত্র ধরে চোর চক্রের সদস্যদের সনাক্ত করতে মাঠ পর্যায়ে কাজ করে। এরপর নিশ্চিত হয়ে রোববার রাতে মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায় , গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে চুরি করা স্বর্ণালংকার বিক্রির তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যা রাতে রাজধানীর তাঁতীবাজারের এস এস জুয়েলার্সে অভিযান চালিয়ে বিক্রি করা চোরাই তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত