আপডেট : সোমবার, ১৬ মার্চ ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায় মমতাজ আলো

আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীল করে তোলার কাজে। আগামী দিনগুলোতেও সমাজের অবহেলিত নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে চাই। আর জন্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে সংসদে নারীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবো।” জানতে চাইলে উপরোক্ত কথাগুলো বললেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমাজসেবী মমতাজ আলো। 
 
মুন্সীগঞ্জ জেলার রাজনীতিতে সক্রিয় মুখ  কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমাজসেবী মমতাজ আলো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।
 
জানা যায়, মমতাজ আলো দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
 
স্থানীয়দের মতে, মমতাজ আলো একজন পরিশ্রমী ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নারীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
 
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, মমতাজ আলো আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় এবং মানবাধিকার রক্ষায় দেশের মতো সমানভাবে কাজ করে গেছেন। ইউরোপীয়ান পার্লামেন্ট, জেনেভা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং জাতিসংঘের অধিবেশনেও বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় এবং বিএনপির আন্তর্জাতিক নেত্রী হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
 
মমতাজ আলো বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
 
এদিকে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মমতাজ আলো। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব তার দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের সুযোগ প্রদান করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায় মমতাজ আলো
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায় মমতাজ আলো

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
 
আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীল করে তোলার কাজে। আগামী দিনগুলোতেও সমাজের অবহেলিত নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করতে চাই। আর জন্য সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে সংসদে নারীদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবো।” জানতে চাইলে উপরোক্ত কথাগুলো বললেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমাজসেবী মমতাজ আলো। 
 
মুন্সীগঞ্জ জেলার রাজনীতিতে সক্রিয় মুখ  কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সমাজসেবী মমতাজ আলো সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় মানুষের আস্থা ও সমর্থন অর্জন করেছেন।
 
জানা যায়, মমতাজ আলো দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে নারী উন্নয়ন, শিক্ষা বিস্তার, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
 
স্থানীয়দের মতে, মমতাজ আলো একজন পরিশ্রমী ও মানবিক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নারীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
 
আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায়, মমতাজ আলো আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় এবং মানবাধিকার রক্ষায় দেশের মতো সমানভাবে কাজ করে গেছেন। ইউরোপীয়ান পার্লামেন্ট, জেনেভা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং জাতিসংঘের অধিবেশনেও বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় এবং বিএনপির আন্তর্জাতিক নেত্রী হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
 
মমতাজ আলো বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
 
এদিকে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মমতাজ আলো। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব তার দীর্ঘদিনের ত্যাগ, পরিশ্রম ও রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়ন করে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের সুযোগ প্রদান করবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত