সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
গণসদন হল দ্রুত সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টির দাবি
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় সাংস্কৃতিক কর্মীরা তাদের প্রাণের দাবি গণসদন হল দ্রুত সংস্কার করে সেটিকে কালচারাল কমপ্লেক্স হিসেবে ফিরিয়ে এনে সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত
মতবিনিময় সভায় জেলা শিল্পকলা একাডেমীর প্রয়োজনীয় সংস্কার ও এসি স্থাপনের দাবিও উত্থাপন করেন সাংস্কৃতিক কর্মীরা। এছাড়া শিল্পীরা প্রশাসনের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সকল শিল্পীর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানান এবং শিল্পকলা প্রাঙ্গণে শিল্পীদের বসার ও নিয়মিত সংস্কৃতি চর্চার উপযোগী পরিবেশ তৈরির দাবিও জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে
এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম হীরার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিজিৎ দাস ববি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, থিয়েটার সার্কেলের সভাপতি নাট্যকার ও সংগীত শিল্পী শিশির রহমান, সংস্কৃতিজন ও জাসাস শিল্পী মুজিবুর রহমান সুমন চৌধুরী, বিউটি আক্তার তৃষা, উপস্থাপক ও আবৃত্তিকার আশরাফ উল ইসলাম, জাসাস সদস্য এডভোকেট নাসিম সুমন, আবৃত্তিশিল্পী মাহফুজুর রহমান লিপু,
হোসনে আরা ঝুমুর, মো. সুমন শেখ,
এডভোকেট নাফিজ ইখতিয়ার তানভীর, গোবিন্দ চন্দ্র মন্ডল, বাউল জাহাঙ্গীর, সুভাষ দাস, শেখ শরীফ মাহমুদ, তোফাজ্জল হোসেন শিহাব, মুহাম্মদ নুরুন্নবী মুন্না, কাজী রুজিয়া বেগম নিপা, সুমি আক্তার, মো. আলমগীর হোসেন, আঃ রহমান হিরণ, সুদীপ, মোহাম্মদ শামীম শেখ, সৈকত হাসান, গৌতম মুখার্জী, শেখ মো. শিমুল, অসীত চক্রবর্তী, আজিজা খাতুন মিতা, জিনাত জাওহারা সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় সাংস্কৃতিক কর্মীদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিল্পকলা একাডেমীতে এসি স্থাপনের জন্য ইতোমধ্যে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে এসি স্থাপন সম্ভব হবে। তিনি আরও জানান, গণসদন হলের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া এবং এর ভূমি সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

মতামত