২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের চাহিদা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মুহাম্মদ মাসুদ রানা।
তিনি বলেন, “বিগত সময়ে সরকার যে বাজেটগুলো ঘোষণা করেছে, সেগুলোতে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এবারের বাজেট সাধারণ মানুষের কথা চিন্তা করেই করা হয়েছে। সময়োপযোগী ও জনজীবনের জন্য জরুরি বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।”
গতকাল শনিবার শহরের হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ইতিবাচক দিকগুলো জনসাধারণের সামনে তুলে ধরতে প্রজেক্টরের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালনার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহসিন খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, শহর যুবদল নেতা সাঈদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

মতামত