আপডেট : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সরেজমিন-মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে ৫৮ ডেঙ্গু রোগী ভর্তি, মশারি ছাড়াই চলছে চিকিৎসা

সরেজমিন-মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি 
 
বর্তমানে ৫৮ ডেঙ্গু রোগী ভর্তি,  মশারি ছাড়াই চলছে চিকিৎসা
 
জেলার ৬টি উপজেলায় ৮৭৮ জন ডেঙ্গু আক্রান্ত  ৪৯৫ জনই চিকিৎসা নেয় জেনারেল হাসপাতালে জুলাই মাসেই আক্রান্ত হয় ৫৫৫ জন! জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর-এ তিন মাস ঝুঁকিপূর্ণ
 
কাজী সাব্বির আহমেদ দীপু
 
ঘড়ির কাটায় তখন ১১ টা ৩২ মিনিট। এ সময় 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোতে  গিয়ে রোগীর চাপে তিল ধারণের ঠাঁই নেই এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ৬ষ্ঠ তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলার বারান্দাতে মহিলা-শিশু ও পুরুষ ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাই বেশী। পাশাপাশি পেটের ব্যাথা ও ডায়রিয়াসহ জ্বর নিয়েও এসেছেন অনেকে। তবে মাত্রা অতিরিক্ত রোগীদের বাড়তি চাপ, বিড়ম্বনা বাড়িয়েছে সেবা প্রত্যাশীদের। আক্রান্তদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ মানুষের বাড়ি, মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও, মিরেশ্বর, মহাকালী ও পঞ্চসার ইউনিয়নসহ শহরের উত্তর ও দক্ষিণ ইসলামপুর এবং খালিস্ট এলাকায়। এছাড়া মিরকাদিম পৌরসভা এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একাধিক রোগী।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গুসহ ভাইরাস জ্বরের আক্রান্ত হয়ে জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন অধিকাংশ ডেঙ্গু রোগী। এর সঙ্গে যুক্ত হয়েছে ভাইরাস জ্বর। তবে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলে মিলছে না কাঙ্খিত সেবা, রয়েছে ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় স্যালাইনসহ পর্যাপ্ত ঔষধ ও মশারি না দেয়ার অভিযোগ। তবুও বরাবরের মতোই দায়সারা মন্তব্য জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। 
 
অন্যদিকে একই পরিস্থিতি জেলার অপর ৫টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। সেখানেও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশী। এখনও তীব্র জ্বর, শরীর ব্যথা, বমি ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা।
 
অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অনেক ডেঙ্গু রোগীই মশারি পাচ্ছেন না। একই সঙ্গে ডেঙ্গু ও অন্যান্য রোগীর চিকিৎসা একই সঙ্গে একই ওয়ার্ডে হওয়ায় সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
 
এদিকে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়ে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর-এই তিন মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। তার ভাষ্য, এই সময়ে বাড়ির আনাচে-কানাচে পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না, শিশুদের বড় হাতার জামা ও ফুলপ্যান্ট পরাতে হবে। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগ এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনসচেতনতা।
 
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৭ মাসে জেলায় ৮৭৮ জন। এর মধ্যে জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৫৫ জন। তাদের মধ্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ৪৯৫ জন। এছাড়া আগস্টের প্রথম দিনে নতুন ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৫০ জনসহ মোট ৫৮ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ অবস্থায় মুন্সীগঞ্জ জেলার ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 
 
জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, অধিকাংশ কক্ষেই ডেঙ্গু রোগীদের সঙ্গে অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কোথাও কোথাও শয্যা সংকটের কারণে রোগীদের মেঝেতেও থাকতে হচ্ছে।
 
এক নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, ১১টি শয্যার মধ্যে ৬টিতে ডেঙ্গু আক্রান্ত রোগী এবং বাকি ৫টিতে এলার্জি, টাইফয়েড, নিম্ন রক্তচাপ ও খিঁচুনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এখানেও ডেঙ্গু রোগীদের মশারি ছাড়াই দেখা যায়।
 
এ ওয়ার্ডে বৃহস্পতিবার ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া মো. মোখলেস মাদবর বলেন, সকালে একবার চিকিৎসক এসে দেখে যান। এরপর আর কেউ খোঁজ নেন না। যেদিন ভর্তি হই, অন্য রোগীদের কথা ভেবে মশারি চেয়েছিলাম। হাসপাতাল থেকে কোনো মশারি পাইনি। উল্টো নার্সরা খারাপ ব্যবহার করেছেন।
 
তিন নম্বর কক্ষে ১৫টি শয্যার মধ্যে ৪ জন ডেঙ্গু রোগী এবং বাকি ১১ জন পেটব্যথা, কাশি, জন্ডিস ও সাধারণ জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। রোগীর চাপ এত বেশি যে কয়েকজন ডেঙ্গু রোগীকে মশারি ছাড়াই মেঝেতে চিকিৎসা নিতে দেখা গেছে।
 
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫ ও ৬ নম্বর কক্ষকে বিশেষ কর্নার হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে ওই কক্ষগুলোতেও অন্যান্য রোগী ভর্তি ছিলেন। রোববার ওয়ার্ল্ড পরিদর্শনের সময় কোনো ডেঙ্গু রোগীর শয্যায় মশারি টানানো দেখা যায়নি। অনেক রোগীর শয্যার পাশে একাধিক স্বজন অবস্থান করছেন। রোগী ও স্বজনদের চলাচল নিয়ন্ত্রণেও হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়নি।
 
৫ নম্বর কক্ষে ১০টি শয্যার মধ্যে ৭ জন ডেঙ্গু রোগী এবং ৩ জন শ্বাসকষ্ট ও সাধারণ জ্বরে আক্রান্ত রোগী। এ কক্ষের ডেঙ্গু রোগী বেলায়েত হোসেন। তিনি গত শুক্রবার টঙ্গীবাড়ি উপজেলার সরিষাবন এলাকা থেকে এসে হাসপাতালে ভর্তি হন। তার শয্যাসহ সব রোগীর শয্যার ওপর মশারি থাকলেও তা টানাননি।
জানতে চাইলে ডেঙ্গু আক্রান্ত রোগীরা জানালেন, ওয়ার্ডের ফ্যান ঠিকমতো চলে না। খুব গরম লাগে। তাই মশারি টানানো কষ্টকর হয়ে পড়ে। রাতে তাঁরা মশারি ব্যবহার করেন। তবে ২৪ ঘণ্টাই মশারির ভেতরে থাকতে হয়—এটি তাঁদের জানা ছিল না। ৬ নম্বর ওয়ার্ডে ৭টি শয্যার মধ্যে ৩ জন ডেঙ্গু রোগী ও অন্য ৪ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে ৭ নম্বর কক্ষে ৮টি শয্যার মধ্যে ৪ জন ডেঙ্গু রোগীর পাশাপাশি আরও ৪ জন নিউমোনিয়া ও পেটব্যথায় আক্রান্ত রোগীর চিকিৎসা চলছিল। এসব কক্ষেও কোন রোগীর শয্যায় মশারী দেখা যায়নি।
 
তবে হাসপাতালের নার্সিং সুপারভাইজার মনিকা আক্তার বলেন, হাসপাতালে অনেক রোগী জ্বর নিয়ে ভর্তি হন। যাঁদের পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়, তাঁদের মশারি দেওয়া হয়।
 
অন্যদিকে প্রায় ১৭ লাখ মানুষের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল। তবে রোববার সরেজমিন হাসপাতালের ভেতর ও বাইরের এবং বিভিন্ন ওয়ার্ডে বেডের নিচে ও আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকে। কয়েকটি শৌচাগার অপরিচ্ছন্ন ও প্রায় ব্যবহারের অনুপযোগী। হাসপাতাল চত্বরে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। অনেক নালার ঢাকনা নেই। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, জন্ম নিচ্ছে মশা-মাছি।
 
হাসপাতালে ভর্তি রোগী শরীফুল ইসলাম জানালেন, বেডের নিচে ময়লা ফেলার পাত্র নেই। তাই অনেকে মেঝেতেই ময়লা ফেলছেন। অনেক রোগী বাধ্য হয়ে মেঝেতেই বমি করছেন। আমাদের কক্ষে ৪-৫টি লাইট থাকলেও জ্বলে মাত্র একটি। ফ্যানও ঠিকমতো চলে না। একই বিছানার চাদর কয়েক দিন ব্যবহার করতে হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, হাসপাতালের লাইট, ফ্যান, পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
 
হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরিফুজ্জামান বলেন, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় পুরুষ রোগীদের জন্য ২টি এবং নারী রোগীদের জন্য ১টি আলাদা কর্নার করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় কিছু রোগীকে অন্য ওয়ার্ডেও রাখতে হচ্ছে। 
 
ডেঙ্গু রোগীরা মশারি পাচ্ছেন না—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন,  শয্যাসংখ্যা অনুযায়ী পর্যাপ্ত মশারি রয়েছে। সব রোগীরই মশারি পাওয়ার কথা। কোথাও কোনো ঘাটতি থাকলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
 
সিভিল সার্জন যা বললেন
 
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের আলাদা রেখে চিকিৎসা দিতে হয়। তবে বর্তমানে রোগীর সংখ্যা বেশি হওয়ায় অন্য রোগীদের সঙ্গে রাখায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু রোগীদের অবশ্যই মশারির ভেতরে রাখতে হবে, যাতে এডিস মশার মাধ্যমে অন্য রোগীদের সংক্রমণের ঝুঁকি না থাকে। তিনি বলেন, জেনারেল হাসপাতালে যেসব সমস্যা রয়েছে তা দ্রুত নিরসনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সরেজমিন-মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে ৫৮ ডেঙ্গু রোগী ভর্তি, মশারি ছাড়াই চলছে চিকিৎসা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সরেজমিন-মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে ৫৮ ডেঙ্গু রোগী ভর্তি, মশারি ছাড়াই চলছে চিকিৎসা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত