আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর বারোটায় প্রতিষ্ঠানের গার্ডিয়ান শেডে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আতাউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি মো. হোসেন লিটন, সহকারী অধ্যাপক ফারহানা মির্জা, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক শিপলু মণ্ডল, সিনিয়র শিক্ষক মুহাম্মদ সাইফুর রহমান এবং সিনিয়র শিক্ষক মো. গিয়াস উদ্দিন অভি। আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান।
 
বক্তারা তাঁদের আলোচনায় বলেন-শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ভাষা সৈনিক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে একুশে পদকে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী এই শিক্ষাবিদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তাঁর ১২৫টি গবেষণামূলক প্রকাশনা দেশের কৃষি–বিজ্ঞান অঙ্গনে বিশেষ অবদান রেখেছে। ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মর্যাদাপূর্ণ দায়িত্ব ছাড়াও সরকারি কর্মকমিশন (পিএসসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের খাদ্য ও সংস্কৃতি উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকতা জীবনে তিনি যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।
 
২০০২ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদের মনোনয়নে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় বছর দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকাল ছিল নানা রাজনৈতিক সংকট ও গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
 
শিক্ষার উন্নয়নে তিনি ঢাকার বনানীতে অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।
 
২০১২ সালের এই দিনে, ৮১ বছর বয়সে তিনি থাইল্যান্ডের বামরুংরাদ হাসপাতালে ইন্তেকাল করেন।তাঁর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা জাতির এই গুণী সন্তানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাবেক রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫

featured Image
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর বারোটায় প্রতিষ্ঠানের গার্ডিয়ান শেডে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আতাউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি মো. হোসেন লিটন, সহকারী অধ্যাপক ফারহানা মির্জা, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন, একাডেমিক কো-অর্ডিনেটর ও সহকারী অধ্যাপক শিপলু মণ্ডল, সিনিয়র শিক্ষক মুহাম্মদ সাইফুর রহমান এবং সিনিয়র শিক্ষক মো. গিয়াস উদ্দিন অভি। আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান।
 
বক্তারা তাঁদের আলোচনায় বলেন-শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ভাষা সৈনিক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে একুশে পদকে ভূষিত করা হয়। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী এই শিক্ষাবিদ ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং মৃত্তিকা বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। তাঁর ১২৫টি গবেষণামূলক প্রকাশনা দেশের কৃষি–বিজ্ঞান অঙ্গনে বিশেষ অবদান রেখেছে। ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মর্যাদাপূর্ণ দায়িত্ব ছাড়াও সরকারি কর্মকমিশন (পিএসসি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের খাদ্য ও সংস্কৃতি উপদেষ্টা হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকতা জীবনে তিনি যুক্তরাজ্য, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।
 
২০০২ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদের মনোনয়নে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় বছর দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকাল ছিল নানা রাজনৈতিক সংকট ও গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিছু সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
 
শিক্ষার উন্নয়নে তিনি ঢাকার বনানীতে অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন।
 
২০১২ সালের এই দিনে, ৮১ বছর বয়সে তিনি থাইল্যান্ডের বামরুংরাদ হাসপাতালে ইন্তেকাল করেন।তাঁর মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা জাতির এই গুণী সন্তানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত