আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সামান্য বৃষ্টিতেই পশ্চিম দেওভোগে জলাবদ্ধতায় দুর্ভোগ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও গড়ে উঠেনি ড্রেনেজ ব্যবস্থা!

মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকার একাধিক মহল্লায় দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাগজে কলমে প্রথম শ্রেণীর মুন্সীগঞ্জ পৌরসভা হলেও দীর্ঘ বছরেও গড়ে ওঠেনি ড্রেনেজ ব্যবস্থা। ফলে  জলাবদ্ধতার কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। যাদের অনেকেই পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে।
 
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ সড়কে এখনো কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ নাই, এ এলাকার একাধিক জলাশয় বিগত সরকারের সময়ে ভরাট হয়েছে রাজনৈতিক ক্ষমতার দাপটে। এমতাবস্থায় দিনের পর দিন সড়কে পানি জমে থাকছে একাধিক মহল্লায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।
 
একাধিক শিক্ষার্থীর অভিভাবকদের ভাষ্য, জলাবদ্ধতার কারণে শিশুদের নিয়মিত স্কুলে পাঠাতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে জুতা-ব্যাগ ভিজে যাওয়াসহ দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। একই সঙ্গে পানি জমে থাকায় মশার উপদ্রব বৃদ্ধি এবং বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 
ওই এলাকাবাসীর দাবি, পশ্চিম দেওভোগের সড়কগুলোতে দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং বিদ্যমান জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
 
স্থানীয় একাধিক ব্যক্তির মতে, একটি পৌর এলাকার মৌলিক নাগরিক সেবার অন্যতম উপাদান হলো উন্নত ড্রেনেজ ব্যবস্থা। তাই বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম দেওভোগের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
 
এ বিষয়ে স্হানীয় বাসিন্দা মো. জহির উদ্দিন বলেন,  জলাবদ্ধতা ও রাস্তা নির্মাণে স্হানীয় সাংবাদিক মো. নাজির হোসেন এর মাধ্যমে গত ২ বছর আগে পৌর প্রশাসক বরাবর একটি লিখিত দরখাস্ত দিয়েছে। পরে খবর নিয়ে জানতে পারি পৌরসভার কম্পিউটারে এন্ট্রি হয়েছে শুরু। কবে টেন্ডারে যাবে, কেউ বলতে পারে না। 
 
তিনি আরও বলেন, প্রথম শ্রেণীর এ পৌরসভা থেকে ৫ নম্বর ওয়ার্ডবাসী নাগরিক মৌলিক অধিকার থেকে, অনেকটাই বঞ্চিত রয়েছে। এ ওয়ার্ডে একাধিক মহল্লার রাস্তা এখনো কাঁচা রয়েছে, নামেই পৌরসভা মুন্সীগঞ্জ।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এডিবির আওতায় ড্রেনেজ নির্মাণসহ ১৩ প্রকল্পের কাজ চলমান রয়েছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকায়ও ড্রেনেজ নির্মাণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সামান্য বৃষ্টিতেই পশ্চিম দেওভোগে জলাবদ্ধতায় দুর্ভোগ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও গড়ে উঠেনি ড্রেনেজ ব্যবস্থা!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সামান্য বৃষ্টিতেই পশ্চিম দেওভোগে জলাবদ্ধতায় দুর্ভোগ প্রথম শ্রেণীর পৌরসভা হলেও গড়ে উঠেনি ড্রেনেজ ব্যবস্থা!

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকার একাধিক মহল্লায় দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কাগজে কলমে প্রথম শ্রেণীর মুন্সীগঞ্জ পৌরসভা হলেও দীর্ঘ বছরেও গড়ে ওঠেনি ড্রেনেজ ব্যবস্থা। ফলে  জলাবদ্ধতার কারণে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। যাদের অনেকেই পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে।
 
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ সড়কে এখনো কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ নাই, এ এলাকার একাধিক জলাশয় বিগত সরকারের সময়ে ভরাট হয়েছে রাজনৈতিক ক্ষমতার দাপটে। এমতাবস্থায় দিনের পর দিন সড়কে পানি জমে থাকছে একাধিক মহল্লায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।
 
একাধিক শিক্ষার্থীর অভিভাবকদের ভাষ্য, জলাবদ্ধতার কারণে শিশুদের নিয়মিত স্কুলে পাঠাতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে জুতা-ব্যাগ ভিজে যাওয়াসহ দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। একই সঙ্গে পানি জমে থাকায় মশার উপদ্রব বৃদ্ধি এবং বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
 
ওই এলাকাবাসীর দাবি, পশ্চিম দেওভোগের সড়কগুলোতে দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং বিদ্যমান জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
 
স্থানীয় একাধিক ব্যক্তির মতে, একটি পৌর এলাকার মৌলিক নাগরিক সেবার অন্যতম উপাদান হলো উন্নত ড্রেনেজ ব্যবস্থা। তাই বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে পশ্চিম দেওভোগের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।
 
এ বিষয়ে স্হানীয় বাসিন্দা মো. জহির উদ্দিন বলেন,  জলাবদ্ধতা ও রাস্তা নির্মাণে স্হানীয় সাংবাদিক মো. নাজির হোসেন এর মাধ্যমে গত ২ বছর আগে পৌর প্রশাসক বরাবর একটি লিখিত দরখাস্ত দিয়েছে। পরে খবর নিয়ে জানতে পারি পৌরসভার কম্পিউটারে এন্ট্রি হয়েছে শুরু। কবে টেন্ডারে যাবে, কেউ বলতে পারে না। 
 
তিনি আরও বলেন, প্রথম শ্রেণীর এ পৌরসভা থেকে ৫ নম্বর ওয়ার্ডবাসী নাগরিক মৌলিক অধিকার থেকে, অনেকটাই বঞ্চিত রয়েছে। এ ওয়ার্ডে একাধিক মহল্লার রাস্তা এখনো কাঁচা রয়েছে, নামেই পৌরসভা মুন্সীগঞ্জ।
 
এ প্রসঙ্গে জানতে চাইলে মুন্সীগঞ্জ পৌরসভার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, এডিবির আওতায় ড্রেনেজ নির্মাণসহ ১৩ প্রকল্পের কাজ চলমান রয়েছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওভোগ এলাকায়ও ড্রেনেজ নির্মাণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত