আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদিখানে এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে কাজী, প্রশ্নের মুখে দ্বৈত দায়িত্ব

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. জাকির হোসেন নামে এক এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করছেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং লতব্দী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
 
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সিনিয়র শিক্ষক জাকির হোসেন একই সঙ্গে লতব্দী ইউনিয়নের কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন। সিরাজদিখান উপজেলা প্রশাসনের ওয়েবসাইটেও মো. জাকির হোসেনের নাম লতব্দী কাজী অফিসের কাজী হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
 
এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ গত ৪ ডিসেম্বর ২০২৫ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
 
স্থানীয়দের প্রশ্ন, একজন এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে কাজীর দায়িত্ব পালন করলে বিদ্যালয়ে তাঁর নিয়মিত উপস্থিতি ও পাঠদান কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জাকির হোসেন বলেন, ২০২৫ সালের প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আমি আমার জায়গায় বৈধ আছি। তবে ওই রিটের নম্বর বা আদালতের আদেশের বিস্তারিত তিনি জানাননি।
 
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার বলেন, এমপিওভুক্ত কোনো শিক্ষক অর্থ উপার্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারবেন না। বিষয়টি সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাধিক চাকরি বা আর্থিকভাবে লাভজনক পদে নিয়োজিত থাকার বিষয়ে ২০২৫ সালের এমপিও নীতিমালায় বিধিনিষেধ রয়েছে বলে বিভিন্ন সরকারি ও শিক্ষা-সংক্রান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে জাকির হোসেনের ক্ষেত্রে তাঁর কাজী হিসেবে দায়িত্ব পালন, সংশ্লিষ্ট আদালতের রিট এবং ওই রিটের কোনো আদেশ কার্যকর আছে কি না এসব বিষয় তদন্তের পরই তাঁর দায়িত্ব পালন বিধিসম্মত কি না তা নিশ্চিত হওয়া যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদিখানে এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে কাজী, প্রশ্নের মুখে দ্বৈত দায়িত্ব
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদিখানে এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে কাজী, প্রশ্নের মুখে দ্বৈত দায়িত্ব

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো. জাকির হোসেন নামে এক এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন করছেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং লতব্দী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
 
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত সিনিয়র শিক্ষক জাকির হোসেন একই সঙ্গে লতব্দী ইউনিয়নের কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন। সিরাজদিখান উপজেলা প্রশাসনের ওয়েবসাইটেও মো. জাকির হোসেনের নাম লতব্দী কাজী অফিসের কাজী হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
 
এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ গত ৪ ডিসেম্বর ২০২৫ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
 
স্থানীয়দের প্রশ্ন, একজন এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে কাজীর দায়িত্ব পালন করলে বিদ্যালয়ে তাঁর নিয়মিত উপস্থিতি ও পাঠদান কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জাকির হোসেন বলেন, ২০২৫ সালের প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। আমি আমার জায়গায় বৈধ আছি। তবে ওই রিটের নম্বর বা আদালতের আদেশের বিস্তারিত তিনি জানাননি।
 
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার বলেন, এমপিওভুক্ত কোনো শিক্ষক অর্থ উপার্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারবেন না। বিষয়টি সম্পর্কে আমি পূর্বে অবগত ছিলাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একাধিক চাকরি বা আর্থিকভাবে লাভজনক পদে নিয়োজিত থাকার বিষয়ে ২০২৫ সালের এমপিও নীতিমালায় বিধিনিষেধ রয়েছে বলে বিভিন্ন সরকারি ও শিক্ষা-সংক্রান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে জাকির হোসেনের ক্ষেত্রে তাঁর কাজী হিসেবে দায়িত্ব পালন, সংশ্লিষ্ট আদালতের রিট এবং ওই রিটের কোনো আদেশ কার্যকর আছে কি না এসব বিষয় তদন্তের পরই তাঁর দায়িত্ব পালন বিধিসম্মত কি না তা নিশ্চিত হওয়া যাবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত