মুন্সীগঞ্জের সিরাজদীখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্রান্স প্রবাসী পারভেজ তালুকদারের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ শেখ মো. আব্দুল্লাহ।
গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক।
পরিবারটিকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবেও যথাযথ সহায়তা দেওয়া হবে।
এসময উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার রাতে পশ্চিমপাড়া গ্রামের ফ্রান্স প্রবাসীর তিনটি ঘরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।
মতামত