মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চৌকদারপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সিরাজদীখান উপজেলা সভাপতি আলহাজ্ব হানিফ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের জয়েন সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর খান রিপন, শ্রীনগর উপজেলা ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাদিকুর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন বেপারী, নজরুল ইসলাম, সিরাজদীখান উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহসহ সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
মতামত