মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ ও প্রান্তিক কৃষক বাছাই কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকার বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের চৌধুরী বাড়ি মসজিদ আঙিনায় রশুনিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কৃষকদের অংশগ্রহণে এ সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সভায় কৃষি কার্ডের জন্য কৃষকদের তথ্য সংগ্রহ, কার্ডের মাধ্যমে প্রাপ্ত সুযোগ-সুবিধা এবং প্রকৃত প্রান্তিক কৃষক বাছাইয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সহায়তা ও প্রণোদনা কার্যক্রম আরও স্বচ্ছ ও সহজ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
মতামত