মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।গতকাল সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল ও উফশী আউশ ধানের আবাদ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উফশী আউশ ধান ৩৫০ জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
পাট ২০০ জন কৃষককে প্রতি জনকে ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
গ্রীষ্মকালীন তিল ৫০ জন কৃষককে প্রতি জনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এই বীজ ও সার বিতরণ কৃষিকাজে সরাসরি সহায়তা করবে এবং আবাদ ও আয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, কৃষকরা সুবিধাগুলো সঠিকভাবে ব্যবহার করে উন্নতমানের ফসল উৎপাদন করতে পারবেন। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে সহায়ক হবে।
মতামত