আপডেট : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে গাছ উপড়ে অ্যাম্বুলেন্সের ওপর, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কয়েক ঘণ্টা বন্ধ সড়ক যোগাযোগ

টানা বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বিশাল গাছ উপড়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে কয়েক ঘণ্টার জন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ,পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় গাছ অপসারণের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইনের ওপর আছড়ে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গাছটি নিচে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে ঘটনার সময় অ্যাম্বুলেন্সে বা আশপাশে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় উদ্ধারকাজে ঝুঁকি থাকলেও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে গাছ কেটে সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গাছটি বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে থাকায় কিছুটা ঝুঁকি ছিল। তবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত গাছ অপসারণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক হিসাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো উদ্ধার অভিযান পরিচালনার মাধ্যমে আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে গাছ উপড়ে অ্যাম্বুলেন্সের ওপর, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কয়েক ঘণ্টা বন্ধ সড়ক যোগাযোগ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে গাছ উপড়ে অ্যাম্বুলেন্সের ওপর, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কয়েক ঘণ্টা বন্ধ সড়ক যোগাযোগ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image
টানা বৃষ্টির কারণে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি বিশাল গাছ উপড়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে কয়েক ঘণ্টার জন্য সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ,পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় গাছ অপসারণের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক লাইনের ওপর আছড়ে পড়ে। এতে বিদ্যুতের তার ছিঁড়ে তাৎক্ষণিকভাবে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গাছটি নিচে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে ঘটনার সময় অ্যাম্বুলেন্সে বা আশপাশে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
 
খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বৈদ্যুতিক লাইন ছিঁড়ে যাওয়ায় উদ্ধারকাজে ঝুঁকি থাকলেও বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে গাছ কেটে সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
 
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। গাছটি বৈদ্যুতিক লাইনের ওপর পড়ে থাকায় কিছুটা ঝুঁকি ছিল। তবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত গাছ অপসারণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক হিসাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো উদ্ধার অভিযান পরিচালনার মাধ্যমে আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত