আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে বাল্কহেডের ধাক্কায় ভাঙল ১০০ ফুটের সাঁকো, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইছামতী শাখানদীর ওপর নির্মিত শতাধিক ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। এতে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারসংলগ্ন নদীর দুই পারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফুলহার গ্রামসহ আশপাশের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন।

এর আগে মঙ্গলবার রাতে বালুভর্তি একটি বাল্কহেড সজোরে ধাক্কা দিলে সাঁকোটির মাঝ অংশে ভেঙে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই বাল্কহেডটি পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে রাতে ইছামতী শাখানদী দিয়ে নিয়মিত বেপরোয়া গতিতে বালু বহনকারী বাল্কহেড চলাচল করে, যার কারণে এর আগেও একাধিকবার সাঁকোটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সাঁকোটি ফুলহার গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ দিয়েই যাতায়াত করে। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও ঈদগাহে যাওয়া-আসা এবং ধলেশ্বরী নদী পার হয়ে ঢাকায় যাতায়াতকারী পেশাজীবীরা নিয়মিত এই সাঁকো ব্যবহার করতেন।

ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, রাতের বেলা নদী দিয়ে বাল্কহেড অবাধে চলাচলের কারণে সাঁকোটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো। এবার সেটি পুরোপুরি ভেঙে যাওয়ায় শিশু শিক্ষার্থীসহ শত শত মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত এটি সংস্কারের পাশাপাশি একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত ৫০ বছর ধরে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ জানান, এটি বড় দৈর্ঘ্যের সেতু হওয়ায় নির্মাণে কিছুটা সময় লাগছে। তবে নতুন একটি প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শিগগিরই তা অনুমোদন পাবে বলে আশা করা যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, বিষয়টি জানার পর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত সাঁকোটি মেরামতের উদ্যোগ নিতে নির্দেশনা দিচ্ছেন, যাতে মানুষের যাতায়াতের দুর্ভোগ দ্রুত লাঘব হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে বাল্কহেডের ধাক্কায় ভাঙল ১০০ ফুটের সাঁকো, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে বাল্কহেডের ধাক্কায় ভাঙল ১০০ ফুটের সাঁকো, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে রাতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ইছামতী শাখানদীর ওপর নির্মিত শতাধিক ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি ভেঙে গেছে। এতে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারসংলগ্ন নদীর দুই পারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফুলহার গ্রামসহ আশপাশের কয়েক হাজার মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাঁকোটি ভেঙে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন।

এর আগে মঙ্গলবার রাতে বালুভর্তি একটি বাল্কহেড সজোরে ধাক্কা দিলে সাঁকোটির মাঝ অংশে ভেঙে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই বাল্কহেডটি পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে রাতে ইছামতী শাখানদী দিয়ে নিয়মিত বেপরোয়া গতিতে বালু বহনকারী বাল্কহেড চলাচল করে, যার কারণে এর আগেও একাধিকবার সাঁকোটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই সাঁকোটি ফুলহার গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের প্রধান মাধ্যম। ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই পথ দিয়েই যাতায়াত করে। এ ছাড়া কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও ঈদগাহে যাওয়া-আসা এবং ধলেশ্বরী নদী পার হয়ে ঢাকায় যাতায়াতকারী পেশাজীবীরা নিয়মিত এই সাঁকো ব্যবহার করতেন।

ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল বলেন, রাতের বেলা নদী দিয়ে বাল্কহেড অবাধে চলাচলের কারণে সাঁকোটি প্রায়ই ক্ষতিগ্রস্ত হতো। এবার সেটি পুরোপুরি ভেঙে যাওয়ায় শিশু শিক্ষার্থীসহ শত শত মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত এটি সংস্কারের পাশাপাশি একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত ৫০ বছর ধরে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন। জনপ্রতিনিধিরা বিভিন্ন সময় পাকা সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ জানান, এটি বড় দৈর্ঘ্যের সেতু হওয়ায় নির্মাণে কিছুটা সময় লাগছে। তবে নতুন একটি প্রকল্পে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শিগগিরই তা অনুমোদন পাবে বলে আশা করা যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, বিষয়টি জানার পর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দ্রুত সাঁকোটি মেরামতের উদ্যোগ নিতে নির্দেশনা দিচ্ছেন, যাতে মানুষের যাতায়াতের দুর্ভোগ দ্রুত লাঘব হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত