মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (২২ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাসাইল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাসাইল এলাকার মো. ইমরান মাঝি (২৯) ও বাবু দেওয়ান (৩৫)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত