আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
 
অভিযানকালে মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি দোকান তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় নুরুল আমিন, মো. রফিক, শাহ আলম শেখ, মো. হাবিবুল্লাহ ও রতন শেখকে প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং মো. জাহিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
তিনি আরও বলেন, রমজান মাসে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি ঠেকাতে এই তদারকি জোরদার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
 
অভিযানকালে মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি দোকান তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় নুরুল আমিন, মো. রফিক, শাহ আলম শেখ, মো. হাবিবুল্লাহ ও রতন শেখকে প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং মো. জাহিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
তিনি আরও বলেন, রমজান মাসে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি ঠেকাতে এই তদারকি জোরদার করা হয়েছে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত