মুন্সীগঞ্জের সিরাজদীখানে শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম ভূইয়া এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, যুব সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়া এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে আরও কার্যকর অবদান রাখতে পারবে।
মতামত