ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী গণসংযোগ করেছেন।
গতকাল রবিবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এদিন বেলা সাড়ে ১১টার দিকে জৈনসার ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা চালান মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মমিন আলী।
গণসংযোগে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মুন্সীগঞ্জ-১ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মমিন আলী বলেন, আমি নির্বাচনী প্রচারণায় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাই। আমাদের লক্ষ্য হলো এলাকার জনগণের সমস্যা বুঝে তাদের সেবায় এগিয়ে আসা। এই গণসংযোগের মাধ্যমে আমি চাই মানুষ আমাকে তাদের আস্থা দিয়ে ভোট দিন। আমি নির্বাচিত হলে মুন্সীগঞ্জ-১ আসনে উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি রোধ, সড়ক ও শিক্ষা খাত উন্নয়নসহ জনগণের কল্যাণমূলক কাজ নিশ্চিত করব।
মতামত