আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সিরাজদীখানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, সে সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে। তিনি বলেন, এখন দলগুলো যদি একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা না করে সহাবস্থানে থাকে, তাহলে আমাদের জন্য ভালো। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড় কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাইব ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, এবার আলু চাষিরা লোকসানের মাথায়, আমরা একটা প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছি। এবার আলু চাষিরা শুধু মুন্সীগঞ্জে না, সব জায়গায় লোকসানের সম্মুখীন। কোল্ড স্টোরেজগুলো বন্ধ করার কথা ছিল নভেম্বরে, আমরা বলছি যে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখতে হবে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।
এরআগে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সিরাজদীখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য,উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ কোটি ৭৪ লাখ টাকার উন্নয় কাজ হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যখন নির্বাচনমুখী হবে, সে সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে। তিনি বলেন, এখন দলগুলো যদি একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা না করে সহাবস্থানে থাকে, তাহলে আমাদের জন্য ভালো। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেড় কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন এবং জনগণকে সঠিক তথ্য দিয়ে উদ্বুদ্ধ করেন, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাইব ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
কৃষি প্রসঙ্গে তিনি বলেন, এবার আলু চাষিরা লোকসানের মাথায়, আমরা একটা প্রণোদনা দেওয়ার চিন্তাভাবনা করছি। এবার আলু চাষিরা শুধু মুন্সীগঞ্জে না, সব জায়গায় লোকসানের সম্মুখীন। কোল্ড স্টোরেজগুলো বন্ধ করার কথা ছিল নভেম্বরে, আমরা বলছি যে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখতে হবে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।
এরআগে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা সিরাজদীখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয় ও কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য,উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ কোটি ৭৪ লাখ টাকার উন্নয় কাজ হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত