মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন খেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
মতামত