আপডেট : শুক্রবার, ২৬ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সুশিক্ষা, সততা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হওয়ার আহ্বান- মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের

মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমেই একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। পাশাপাশি আসন্ন এইচএসসি পরীক্ষায় আত্মবিশ্বাস, মনোযোগ ও ইতিবাচক মানসিকতা নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
 
শেষে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার এবং সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। এ সময় বিদায়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সুশিক্ষা, সততা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হওয়ার আহ্বান- মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সুশিক্ষা, সততা ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হওয়ার আহ্বান- মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। 
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, একাগ্রতা ও অধ্যবসায়ের সঙ্গে প্রস্তুতি নিতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমেই একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। পাশাপাশি আসন্ন এইচএসসি পরীক্ষায় আত্মবিশ্বাস, মনোযোগ ও ইতিবাচক মানসিকতা নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
 
শেষে বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার এবং সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। এ সময় বিদায়ী শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত