আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

সেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভায়

🔸 ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালের
ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা অভিযান

🔸মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি

🔸 ডেঙ্গু রোগীর চিকিৎসা ও ওষুধের মজুত নিশ্চিত করা

মুন্সীগঞ্জের সময় রিপোর্ট

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, রোগীদের যথাযথ চিকিৎসা ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে
আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগন। এছাড়া জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় যুক্ত ছিল।

সভায় ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা, হাসপাতালের প্রস্তুতি, পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পানি জমে থাকা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের মজুত নিশ্চিত করা এবং জাতীয় গাইডলাইন ও প্রচলিত চিকিৎসা প্রটোকল যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা।

অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক প্রচার-প্রচারণা আরও জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” উপলক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনকে সম্পৃক্ত করে কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত