আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ আমার কাছে নেই, অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে.-এমপি রতন

‘স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ আমার কাছে নেই। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে এ কথা বলেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
গতকাল সোমবার সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
 
কামরুজ্জামান রতন বলেন, শুধু অভিযোগ তুলে ধরে বসে থাকলে হবে না, সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেককে নিজ নিজ পেশাগত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। রাজনৈতিক দল করি মানেই অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে এমনটি নয়। জনগণের ওপর জুলুম বা কষ্ট দিয়ে রাজনীতি করার কোনো প্রবৃত্তি আমার নেই।
 
তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। 
 
এমপি রতন আরও বলেন, আমার বাড়ি বা কোনো স্বজনের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনুন। কাউকে কোনো বেআইনি সুবিধা দেওয়া যাবে না। সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভবেরচর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে অবৈধ ভাবে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ আমার কাছে নেই, অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে.-এমপি রতন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ আমার কাছে নেই, অপরাধী যেই হোক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে.-এমপি রতন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘স্বজনপ্রীতি ও দুর্নীতির কোনো সুযোগ আমার কাছে নেই। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে এ কথা বলেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
 
গতকাল সোমবার সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
 
কামরুজ্জামান রতন বলেন, শুধু অভিযোগ তুলে ধরে বসে থাকলে হবে না, সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেককে নিজ নিজ পেশাগত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। রাজনৈতিক দল করি মানেই অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে এমনটি নয়। জনগণের ওপর জুলুম বা কষ্ট দিয়ে রাজনীতি করার কোনো প্রবৃত্তি আমার নেই।
 
তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। 
 
এমপি রতন আরও বলেন, আমার বাড়ি বা কোনো স্বজনের নাম ভাঙিয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনুন। কাউকে কোনো বেআইনি সুবিধা দেওয়া যাবে না। সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভবেরচর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে অবৈধ ভাবে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত