আপডেট : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও আলম শহীদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সোহানা ও আবিদা।
 
অনুষ্ঠানে শিক্ষকদের পেশাগত মর্যাদা, দায়িত্ব এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীজ ফারজানা ববি মিতু শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
 
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
 
বক্তারা বলেন, একটি আদর্শ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বক্তব্য দেন এবং জাতীয় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। শিক্ষক-শিক্ষার্থীরা তা উপভোগ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও আলম শহীদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সোহানা ও আবিদা।
 
অনুষ্ঠানে শিক্ষকদের পেশাগত মর্যাদা, দায়িত্ব এবং সমাজ ও রাষ্ট্র গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মীজ ফারজানা ববি মিতু শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
 
তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
 
বক্তারা বলেন, একটি আদর্শ ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকরা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বক্তব্য দেন এবং জাতীয় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কেক কাটা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। শিক্ষক-শিক্ষার্থীরা তা উপভোগ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে দেশের শিক্ষা ব্যবস্থা আরও সমৃদ্ধ হবে। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত