মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বালুচর এলাকার খাসমহল দক্ষিণপাড়া ডিসি প্রজেক্টে অবস্থিত স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার পারভেজ।
হাসিনা প্রি - ক্যাডেট একাডেমীর পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিনা প্রি - ক্যাডেট একাডেমীর পরিচালক ও বাংলা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবর, বয়রাগাদি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আনোয়ার হোসেন, বয়রাগাদি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহআলম, নতুন কুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইব্রাহিমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিক স্কুল এর পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ জাহিদ হাসান, সমাজ সেবক দিন ইসলাম, হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির সাবেক সহকারি শিক্ষক মো. কিবরিয়া, হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির সহকারি প্রধান শিক্ষক মো. ফয়সাল আহম্মেদ, মো. মাহিদুল, মো. আপেল মাহামুদ, ইয়াসমিন, বিথী আক্তার, সিনথিয়া আক্তার, মো. মনিরুজ্জামান, সমাজ সেবক হানিফ বেপারীসহ শিক্ষক-অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

মতামত