১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহীম ভুইঁয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুনন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের জন্য আত্মদানকারী শহিদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত