আপডেট : রোববার, ২৬ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৩৪ বছরের দায়িত্বশীল পথচলার ইতি, আবেগঘন বিদায়ে পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক

দীর্ঘ কর্মজীবনের পর আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ডিআই-১ মো. আবু বকর সিদ্দিক। কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। শনিবার (২৫ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তাকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় মো. আবু বকর সিদ্দিক দীর্ঘ সময় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
 
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, পুলিশের চাকরি শুধু একটি পেশা নয়, এটি মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার এক অনন্য অঙ্গীকার। সেই দায়িত্ব পালনে আবু বকর সিদ্দিক নিষ্ঠা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।" তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও শান্তিময় অবসর কামনা করেন।
 
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা আবু বকর সিদ্দিক তাঁর কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সহকর্মীদের সহযোগিতা ও জনগণের ভালোবাসাই তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।
 
আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সহকর্মীদের মতে, একজন দক্ষ, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তার কর্মজীবনের সমাপ্তি হলেও তাঁর কর্মনিষ্ঠা ও আদর্শ মুন্সীগঞ্জ জেলা পুলিশের জন্য দীর্ঘদিন প্রেরণার উৎস হয়ে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৩৪ বছরের দায়িত্বশীল পথচলার ইতি, আবেগঘন বিদায়ে পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৩৪ বছরের দায়িত্বশীল পথচলার ইতি, আবেগঘন বিদায়ে পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
 
দীর্ঘ কর্মজীবনের পর আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ডিআই-১ মো. আবু বকর সিদ্দিক। কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। শনিবার (২৫ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তাকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় মো. আবু বকর সিদ্দিক দীর্ঘ সময় নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
 
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, পুলিশের চাকরি শুধু একটি পেশা নয়, এটি মানুষের নিরাপত্তা ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার এক অনন্য অঙ্গীকার। সেই দায়িত্ব পালনে আবু বকর সিদ্দিক নিষ্ঠা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।" তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও শান্তিময় অবসর কামনা করেন।
 
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা আবু বকর সিদ্দিক তাঁর কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সহকর্মীদের সহযোগিতা ও জনগণের ভালোবাসাই তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।
 
আবেগঘন পরিবেশে ফুলেল শুভেচ্ছা, স্মৃতিচারণ ও শুভকামনার মধ্য দিয়ে শেষ হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সহকর্মীদের মতে, একজন দক্ষ, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তার কর্মজীবনের সমাপ্তি হলেও তাঁর কর্মনিষ্ঠা ও আদর্শ মুন্সীগঞ্জ জেলা পুলিশের জন্য দীর্ঘদিন প্রেরণার উৎস হয়ে থাকবে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত