আপডেট : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৩৭৫ আবেদনে এক বছরে ভর্তি মাত্র এক, বন্ধের উপক্রম হয়েছিল নামের কারণে ১৭ বছর উন্নয়নবঞ্চিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়

শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছিলেন ৩৭৫ জন। অথচ একটি শিক্ষাবর্ষে শেষ পর্যন্ত ভর্তি হয়েছিল মাত্র একজন! সরকারি সহযোগিতা ও বরাদ্দের আশায় বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছিলো প্রায় পাঁচ শতাধিক আবেদন। তাতেও মেলেনি সাড়া। একদিকে শিক্ষক সংকট, আধুনিক ল্যাব ও লাইব্রেরি নেই, নেই পর্যাপ্ত কম্পিউটার ও টয়লেট; অন্যদিকে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা ও খেলার মাঠ নিয়েও রয়েছে দখলের অভিযোগ। দীর্ঘ ৩২ বছর পার হলেও বিদ্যালয়টিতে নেই একটি শহীদ মিনার সব মিলিয়ে নানা সংকটে ধুঁকছে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদীম পৌরসভার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’-এর নামে প্রতিষ্ঠানটির নাম হওয়ায় বিগত সরকারের প্রায় ১৭ বছরে বিদ্যালয়টি সরকারি উন্নয়ন ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছে। এমনকি বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল। নাম পরিবর্তনের জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
তবে প্রতিকূলতার মধ্যেও টিকে আছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রায় ৫২০ শিক্ষার্থী পড়াশোনা করছে এখানে। মিরকাদীম পৌরসভার তিলার্ধ চর, খাদ্য গোডাউন এলাকা, আশ্রয়ণ প্রকল্প, বেদে পল্লীসহ ধলেশ্বরী নদীর দুই পাড়ের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের জন্য বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার অন্যতম ভরসাস্থল।
জানা যায়, ১৯৯৪ সালে মিরকাদীম পৌর বিএনপির তৎকালীন সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শুরুতে মিরকাদীম পৌরসভার বেদে পল্লী, ধলেশ্বরী নদীর দুই পাড়ের চরসৈয়দপুর এবং নারায়ণগঞ্জের কুড়েরপাড় ও আলীরটেক এলাকার শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে বিদ্যালয়টি।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, বিগত সরকারের সময়ে সরকারি কোনো বরাদ্দ না পাওয়ায় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন থমকে যায়। বিভিন্ন দপ্তরে প্রায় পাঁচ শতাধিক আবেদন করেও কোনো কার্যকর সহযোগিতা পাওয়া যায়নি। এরই মধ্যে বিদ্যালয়ের মূল ফটক ও যাতায়াতের রাস্তা একটি ক্লাবের নামে দখল করার অভিযোগ ওঠে। বিদ্যালয়ের খেলার মাঠের জায়গায় নির্মাণ করা হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগও সংকুচিত হয়ে পড়ে।
শুধু অবকাঠামোগত সংকট নয়, শিক্ষার্থী ধরে রাখাও একসময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ষষ্ঠ শ্রেণিতে অনলাইন ভর্তির জন্য ৩২০টি আবেদন জমা পড়লেও একটি শিক্ষাবর্ষে মাত্র একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটি কার্যত বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়ে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টায় কোনো রকমে চালু রাখা হয় শিক্ষা কার্যক্রম।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৫২০ শিক্ষার্থী থাকলেও নেই প্রয়োজনীয় শিক্ষক। নেই আধুনিক বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, পর্যাপ্ত কম্পিউটার, সমৃদ্ধ লাইব্রেরি কিংবা ডিজিটাল শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও পৃথক টয়লেটের সংকটও রয়েছে। নামাজ আদায়ের জন্য একটি মসজিদ থাকলেও সংস্কারের অভাবে সেটি জরাজীর্ণ হয়ে পড়েছে।
বিদ্যালয়ের এক নবম শ্রেণির শিক্ষার্থী বলেন, ‘আশপাশের স্কুলগুলোর তুলনায় আমাদের স্কুল অনেকটা পিছিয়ে। আলাদা টয়লেট নেই, ল্যাব নেই, ডিজিটাল বোর্ড নেই। মাঠ থাকলেও সেখানে পরিপূর্ণভাবে খেলাধুলা করার সুযোগ নেই।’
এক ছাত্রী বলেন, ‘আমাদের আশপাশের এলাকায় দরিদ্র শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। বিদ্যালয়টি সরকারি করা হলে এ এলাকার পাশাপাশি আশপাশের এলাকার শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন হবে।’ এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, ‘দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ। সরকারি করা হলে আরও বেশি শিক্ষার্থী এখান থেকে ভালোভাবে পড়াশোনার সুযোগ পাবে।’ এক অভিভাবক বলেন, ‘আমাদের এলাকার জন্য স্কুলটি খুবই গুরুত্বপূর্ণ। আশপাশে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সংখ্যা বেশি। সরকারি হলে এসব পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ আরও বাড়বে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীন বলেন, শুধু নামের কারণে বিদ্যালয়টি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিভিন্ন মহল থেকে নাম পরিবর্তনের কথাও বলা হয়েছে। বিগত সরকারের সময়ে বিভিন্ন দপ্তরে প্রায় পাঁচ শতাধিক চিঠি দিয়েও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। অনলাইনে ভর্তি শুরুর পর একটি শিক্ষাবর্ষে মাত্র একজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টি সরকারি করার জন্য স্থানীয় সংসদ সদস্য ডিও লেটার দিয়েছেন এবং সেটি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সরকারি করা হলে এলাকার শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও মিরকাদীম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, ২০০১ সালে বিদ্যালয়ের একটি প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছিল। এরপর বিগত সরকারের আমলে আর কোনো উন্নয়ন হয়নি। বরং বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা দখল এবং খেলার মাঠও দখল করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলা শহর ছাড়া প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই। বিদ্যালয়টি সরকারি করা হলে আশপাশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে।
স্থানীয়দের ভাষ্য, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন হওয়া উচিত তার শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষা কার্যক্রম ও এলাকার মানুষের প্রয়োজনের ভিত্তিতে—প্রতিষ্ঠানের নামের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। তাই দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন এবং সরকারি করার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি, মিরকাদীম পৌরসভার তিলার্ধ চর, খাদ্য গোডাউন, আশ্রয়ণ প্রকল্প ও বেদে পল্লীসহ আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়কে দ্রুত সরকারি করা হোক। এতে শুধু একটি বিদ্যালয়ের সংকটই কাটবে না, বরং দীর্ঘদিন শিক্ষা সুবিধা থেকে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীর জন্য খুলে যেতে পারে শিক্ষার নতুন দুয়ার।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৩৭৫ আবেদনে এক বছরে ভর্তি মাত্র এক, বন্ধের উপক্রম হয়েছিল নামের কারণে ১৭ বছর উন্নয়নবঞ্চিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৩৭৫ আবেদনে এক বছরে ভর্তি মাত্র এক, বন্ধের উপক্রম হয়েছিল নামের কারণে ১৭ বছর উন্নয়নবঞ্চিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত