আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৫০০ মিটার রাস্তায় চরম দুর্ভোগ ‘ডান্সিং কার’ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল লাখো মানুষের

“এই রাস্তায় চলাচল করলে বিনামূল্যে ডান্সিং কারের আনন্দ উপভোগ করা যায়”— এমন তিক্ত রসিকতাই এখন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার মানুষের মুখে মুখে। মাত্র ৫০০ মিটার রাস্তার বেহাল অবস্থার কারণে কয়েকটি এলাকার প্রায় এক লাখ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
 
রিকাবীবাজার চৌরাস্তা থেকে বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ, ভাঙাচোরা ও উঁচু-নিচু অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও এমন অবস্থা যে বোঝার উপায় নেই এটি কখনো পিচঢালা রাস্তা ছিল। দেখে মনে হয় যেন এটি একটি কাঁচা মাটির রাস্তা।
 
একজন প্রবীণ বাসিন্দার ভাষায়, “মাত্র ৫০০ মিটার রাস্তা, অথচ দুর্ভোগ যেন ৫০০ কিলোমিটারের। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতেই পারে।”
 
স্থানীয়রা জানান, সড়কের কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার উঁচু-নিচু ঢেউয়ের মতো অবস্থা তৈরি হয়েছে। ফলে অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। মাঝেমধ্যেই অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।
 
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে কোথায় রাস্তা আর কোথায় গর্ত— তা বোঝা যায় না। পথচারীরা প্রায়ই পা পিছলে পড়ে আহত হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
 
স্থানীয় এক বাসিন্দা বলেন, “অল্প জায়গা হলেও এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে কোনো ডেলিভারি রোগীকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তাতেই ডেলিভারি হয়ে যেতে পারে। এতটাই ঝাঁকুনি আর বিপজ্জনক অবস্থা।”
 
রিকাবীবাজারের এই সড়কটি সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন প্রায় ৫০ হাজার থেকে এক লাখ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। ব্যবসায়ী, সাধারণ মানুষ, চাকরিজীবীসহ বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এই পথেই চলাচল করেন।
 
পঞ্চসার ইউনিয়ন ও মিরকাদীম পৌরসভার বাসিন্দাদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে। এতে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
 
বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী জানান, এই রাস্তা দিয়ে চলাচল করা অনেক কষ্টের। পায়ে হেটে গেলে গাড়ি শরীরের উপর পড়ার উপক্রম হয়। আর গাড়িতে চড়ে গেলে আরও বেশি কষ্ট হয়। বৃষ্টি এলে তো এ রাস্তায় চলাচলের কোন অবস্থা থাকে না। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার। 
 
এ বিষয়ে মিরকাদীম পৌরসভার প্রকৌশলী মো: কাইয়ুম চৌধুরী জানান, রাস্তাটি মূলত পঞ্চসার ইউনিয়নের। তবে পৌরসভার ড্রেনেজ কাজের জন্য রাস্তাটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটির টেন্ডার হয়েছে। ঈদের পরই কাজ শুরু হবে।
 
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘব করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৫০০ মিটার রাস্তায় চরম দুর্ভোগ ‘ডান্সিং কার’ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল লাখো মানুষের
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৫০০ মিটার রাস্তায় চরম দুর্ভোগ ‘ডান্সিং কার’ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল লাখো মানুষের

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image
 
“এই রাস্তায় চলাচল করলে বিনামূল্যে ডান্সিং কারের আনন্দ উপভোগ করা যায়”— এমন তিক্ত রসিকতাই এখন মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার মানুষের মুখে মুখে। মাত্র ৫০০ মিটার রাস্তার বেহাল অবস্থার কারণে কয়েকটি এলাকার প্রায় এক লাখ মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
 
রিকাবীবাজার চৌরাস্তা থেকে বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫০০ মিটার এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ, ভাঙাচোরা ও উঁচু-নিচু অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও এমন অবস্থা যে বোঝার উপায় নেই এটি কখনো পিচঢালা রাস্তা ছিল। দেখে মনে হয় যেন এটি একটি কাঁচা মাটির রাস্তা।
 
একজন প্রবীণ বাসিন্দার ভাষায়, “মাত্র ৫০০ মিটার রাস্তা, অথচ দুর্ভোগ যেন ৫০০ কিলোমিটারের। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতেই পারে।”
 
স্থানীয়রা জানান, সড়কের কোথাও বড় বড় গর্ত, কোথাও আবার উঁচু-নিচু ঢেউয়ের মতো অবস্থা তৈরি হয়েছে। ফলে অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। মাঝেমধ্যেই অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।
 
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গর্তে পানি জমে কোথায় রাস্তা আর কোথায় গর্ত— তা বোঝা যায় না। পথচারীরা প্রায়ই পা পিছলে পড়ে আহত হচ্ছেন। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
 
স্থানীয় এক বাসিন্দা বলেন, “অল্প জায়গা হলেও এই রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে কোনো ডেলিভারি রোগীকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তাতেই ডেলিভারি হয়ে যেতে পারে। এতটাই ঝাঁকুনি আর বিপজ্জনক অবস্থা।”
 
রিকাবীবাজারের এই সড়কটি সদর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন প্রায় ৫০ হাজার থেকে এক লাখ মানুষ এই রাস্তা ব্যবহার করেন। ব্যবসায়ী, সাধারণ মানুষ, চাকরিজীবীসহ বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এই পথেই চলাচল করেন।
 
পঞ্চসার ইউনিয়ন ও মিরকাদীম পৌরসভার বাসিন্দাদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতাদের যাতায়াত কমে গেছে। এতে ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিদিন ভোগান্তি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।
 
বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী জানান, এই রাস্তা দিয়ে চলাচল করা অনেক কষ্টের। পায়ে হেটে গেলে গাড়ি শরীরের উপর পড়ার উপক্রম হয়। আর গাড়িতে চড়ে গেলে আরও বেশি কষ্ট হয়। বৃষ্টি এলে তো এ রাস্তায় চলাচলের কোন অবস্থা থাকে না। রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার। 
 
এ বিষয়ে মিরকাদীম পৌরসভার প্রকৌশলী মো: কাইয়ুম চৌধুরী জানান, রাস্তাটি মূলত পঞ্চসার ইউনিয়নের। তবে পৌরসভার ড্রেনেজ কাজের জন্য রাস্তাটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাটির টেন্ডার হয়েছে। ঈদের পরই কাজ শুরু হবে।
 
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কের সংস্কার কাজ শুরু করে জনদুর্ভোগ লাঘব করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত