আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

৯৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা কামরুজ্জামান রতন এমপি বলেছেন মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ-

৯৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা 

কামরুজ্জামান রতন এমপি বলেছেন মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও
পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ-

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান তিনি উপরোক্ত কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের দরবার পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. এম. মুজাহেরুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাঈদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা. মোহাম্মদ সুজন শরীফ এবং উপদেষ্টা ফখরুদ্দিন রাজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম জাহিদ।

আয়োজকরা জানান, গত ২৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য
থেকে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে মোট ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃত্তি ও সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও মেধাবী
শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জেলার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

৯৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা কামরুজ্জামান রতন এমপি বলেছেন মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ-
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৯৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা কামরুজ্জামান রতন এমপি বলেছেন মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ-

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

৯৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সংবর্ধনা 

কামরুজ্জামান রতন এমপি বলেছেন মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও
পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ-

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেছেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান তিনি উপরোক্ত কথা বলেন।

মুন্সীগঞ্জ শহরের দরবার পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. এম. মুজাহেরুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাঈদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডা. মোহাম্মদ সুজন শরীফ এবং উপদেষ্টা ফখরুদ্দিন রাজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএম জাহিদ।

আয়োজকরা জানান, গত ২৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য
থেকে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে মোট ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বৃত্তি ও সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মুন্সীগঞ্জ স্কলারস ফাউন্ডেশন জানায়, ভবিষ্যতেও মেধাবী
শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং জেলার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা হবে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত