আপডেট : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

‘বালিগাঁও আমজাদ আলী কলেজকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর’—খায়রুল বারী মল্লিক রনি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজে শিক্ষার মানোন্নয়ন, অ্যাকাডেমিক পরিবেশ সমৃদ্ধকরণ এবং শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ এস. এম. আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও জিপিএস-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল বারী মল্লিক রনি বলেন, “একটি সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ঐতিহ্যবাহী বালিগাঁও আমজাদ আলী কলেজকে এই অঞ্চলের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য শুধু ভালো অবকাঠামোই যথেষ্ট নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সমাবেশে কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং অ্যাকাডেমিক পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

‘বালিগাঁও আমজাদ আলী কলেজকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর’—খায়রুল বারী মল্লিক রনি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‘বালিগাঁও আমজাদ আলী কলেজকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর’—খায়রুল বারী মল্লিক রনি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও আমজাদ আলী কলেজে শিক্ষার মানোন্নয়ন, অ্যাকাডেমিক পরিবেশ সমৃদ্ধকরণ এবং শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ এস. এম. আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি খায়রুল বারী মল্লিক রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও জিপিএস-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল বারী মল্লিক রনি বলেন, “একটি সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। ঐতিহ্যবাহী বালিগাঁও আমজাদ আলী কলেজকে এই অঞ্চলের একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, “শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য শুধু ভালো অবকাঠামোই যথেষ্ট নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”
শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সমাবেশে কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং অ্যাকাডেমিক পরিবেশ আরও উন্নত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত