কাজী সাব্বির আহমেদ দীপু
বর্ষার পানি কমতে শুরু করায় আড়িয়ল বিলে শীতকালীন সবজি ও মাছ ধরার ব্যস্ততা বিলবাসী
* বিলের বিভিন্ন বাজার ও সড়কে বিক্রি হচ্ছে তাজা মাছ
শীত আসন্ন নভেম্বর মাসে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বর্ষার পানি কমতে শুরু করেছে এবং ধীরে ধীরে সবুজ ফসলের মাঠ, শীতকালীন চাষাবাদ ও দেশি মাছ ধরার ব্যস্ততা বেড়ে গেছে বিলবাসীর। বর্তমানে মুন্সীগঞ্জের আড়িয়ল বিল এলাকার বিভিন্ন স্থানে বসছে মাছের মেলা।
স্থানীয় বিলবাসী জানান, প্রতিদিন বিকালে আড়িয়ল বিল ঘেঁষা বাড়ৈখালী, আলমপুর, গাদিঘাট, টেক্কা মার্কেট, শ্যামসিদ্ধি বাজারসহ সড়কের পাশে দেশী প্রজাতির বিভিন্ন মাছের পসরা সাজিয়ে বসছেন প্রায় শতাধিক মৎস্যজীবী। এখানে কৈ, শিং, নলা, কাতল, রুই, গরমা, কালিবাউশ, গজার, শোল, বোয়াল, খলিসা, পুঁটিসহ ছোট বড় দেশী জাতের অসংখ্য মাছের পসরা সাজিয়ে বসছেন মৎস্য জীবিরা।
ছোট বড় নানা ধরণের মাছ সস্তায় বিক্রি হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের হাকডাগে জমে উঠে উপজেলার শ্যামসিদ্ধি বাজারটি্। তুলনামূলক কম দাম হওয়ায় দূরদুরান্ত থেকে মানুষ পছন্দের মাছ কিনতে ভিড় করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দৈনিক সকালে ও বিকালে কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় ৪/৫ লাখ টাকার মাছ বিকিকিনি হচ্ছে এখানে। খোঁজ নিয়ে জানা গেছে,
শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট বাজার সড়কের দক্ষিণ পাশে নবনির্মিত আল-মক্কা মোড়ল সুপার মার্কেটে মাছের আড়তে মানুষের উপচে পড়া ভিড় জমে উঠছে প্রতিদিন । জেলেরা বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পসরা সাজিয়ে বসছেন। মাছ কিনতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দরদাম কষাকষি হচ্ছে।
আনোয়ার হোসেন সওদাগর জানালেন, গাদিঘাট মাছের আড়তে ৬ কেজির অধিক ওজনের ৬টি তাজা গরমার দাম হাকানো হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা। পরে এক ক্রেতা ৩ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।
ঢাকার বাসিন্দা আব্দুল আলীম নামে ওই ক্রেতা বলেন, ভেজালমুক্ত তাজা পছন্দের গরমা মাছ কিনতে পেরে আমি খুশী। তিনি বলেন, আড়িয়াল বিলে উন্মুক্ত জলাশয়ের তাজা ও ভেজালমুক্ত এসব মাছ সচারাচর পাওয়া দুস্কর। এ ধরনের মাছ শুধু আড়িয়াল বিল পাড় এলাকার স্থানীয় হাটবাজারেই পাওয়া সম্ভব।
স্থানীয়রা জানান, গাদিঘাট বাজারে নিদিষ্ট কোন মাছের বাজার ছিলনা। বাজার সংলগ্ন বড় সেতুর ওপরেই মাছ বিকিকিনি হত। শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠুর সহযোগিতায় বাজারের পাশে আল-মক্কা মোড়ল সুপার মার্কেটে মাছ কেনাবেচার জন্য আলাদাভাবে একটি শেড নির্মাণ করা হয়েছে। এতে সু-শৃঙ্খলভাবে অত্র এলাকার মৎস্যজীবিরা এখানে বসে মাছ কেনাবেচা করতে পারছেন।
মৎস্যজীবিরা জানান, এখানে মাছ ক্রয় বিক্রয়ে কোন খাজনা দিতে হয়না। এখন আড়িয়াল বিলে অথৈই পানি। জেলেরা বির্স্তীণ বিলের গভীর থেকে বিভিন্ন পন্থায় মাছ শিকার করে আনছেন। দূরদুরান্ত থেকে আড়িয়াল বিলে নৌকা ভ্রমণে আসছে অনেক পর্যটক। এখানে আসা পর্যটকদের নজর কারছে গাদিঘাট বাজারের মাছের আড়তটি। অনেক পর্যটক এখান থেকে পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন।
আল-মক্কা মোড়ল সুপার মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, গাদিঘাট বাজারে নিদিষ্ট কোন মাঠের বাজার ছিলনা। সেতুর ওপরে মাছের বাজার বসতো। এতে পথচারীরা ভোগান্তির শিকার হতেন। জনসাধারণের সুবিধার্থে গাদিঘাট বাজারে আল-মক্কা মোড়ল সুপার মার্কেট নির্মাণ করা হয়েছে। এখানে মাছ বিকিকিনির জন্য একটি শেড করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবি, জেলে ও ক্রেতারা খুব সহজেই এখানে তাদের পছন্দের মাছ কেনাবেচা করতে পারছেন।
স্থানীয়রা জানান, আড়িয়ল বিলের পানি কমতে থাকায় প্রচুর মাছ জেলেদের জালে ধরা পড়ছে। শিকারিরা এসব মাছ স্থানীয় হাটবাজার কিংবা সড়কের পাশে এনে বিক্রি করছেন। উন্মুক্ত জলাশয়ের তাজা মাছ কিনতে মানুষ ভিড় জমাচ্ছেন। এসব মাছ বিক্রি হচ্ছে ভাগা আকারে। সরেজমিনে ঘুরে দেখা যায়, গাদিঘাট বাজার ও বাড়ৈখালী বাজার সংলগ্ন সেতুর ওপর মাছের পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। ৫০০ থেকে ১৫০০ টাকায় মাছের ভাগা কেনাবেচা হচ্ছে। কেউ চাইলে নিজের চাহিদা অনুযায়ী মাছ ক্রয় করতে পারছেন। জানা গেছে, প্রতিদিন বিকালে কয়েক লাখ টাকার মাছ বিকিকিনি হচ্ছে।
স্থানীয় জেলেরা জানান, বিলের পানি কমার কারনে মাছ ধরা পরছে। আগামী কয়েকদিনের মধ্যে মাছ সব নেমে যাবে। এখন মাছের ভরা মৌসুম হওয়ায় আমদানীও বেশী তাই সস্তায় মাছ বিাক্র হচ্ছে। বেপারীদের পাশাপাশি এলাকার সাধারণ ক্রেতারাও তাদের প্রয়োজনীয় মাছ সংগ্রহ করে নিতে পারছেন। নিত্য পণ্য ও সবজির বাজার মূল্য বৃদ্ধির কারণে অস্বস্তি প্রকাশ করলেও কম দামে মাছ কিনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাড়ৈখালীর সুকুমার দাস, শিপন, অনিল রাজবংশী, গাদিঘাট এলাকার সঞ্জয়, আবুল হোসেনসহ মৎস্য জীবীরা বলেন, গত রোববার থেকে জালে (ভেসাল) প্রচুর পরিমানে মাছ ধরা পড়ছে। আড়িয়ল বিলসহ এই অ লের খালের পানি কমতে থাকায় ছোট বড় অসংখ্য মাছ নামতে শুরু করেছে। ধারনা করা হচ্ছে আগামী ২/৩দিন জালে মাছ ধরা পড়বে।