মুন্সীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া মহাসড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আজ বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে সিরাজদিখান থানা পুলিশ।
চেকপোস্টে মহাসড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।
মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পুলিশের এ তৎপরতায় মহাসড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।