বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জের সময়

শিরোনাম:

● তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা সমাধানে নির্দেশ ● কচুরিপানা উঠিয়ে জমি প্রস্তুতে ব্যস্ত কৃষক ● বর্ষার পানি কমতে শুরু করায় আড়িয়ল বিলে শীতকালীন সবজি ও মাছ ধরার ব্যস্ততা বিলবাসী ● শ্রীনগরে ৩ হাজার নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ ● টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির মনোনয়ন পেলেন সাইফুল ইসলাম হিরন ● সরকারি শ্রীনগর কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ● গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ. ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গজারিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ● ঢাকা-মাওয়া মহাসড়কে পুলিশের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি ● পঞ্চসার ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ.

জুয়েল দেওয়ান, গজারিয়া.

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর,২০২৬, ০৮:৫৭ এ এম
গজারিয়ায় মহাসড়কের পাশে বর্জ্যের আগুনে পুড়ছে গাছ.


মুন্সীগঞ্জের গজারিয়ায় হোটেল-রেস্তোরাঁ, মার্কেট ও আবাসিক এলাকার বর্জ্যের আগুনে পুড়ে মরে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের গাছ। 


একের পর এক এসব গাছ মরে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো টনক নড়ছে না। মরে যাওয়া গাছগুলো যেকোনো সময় সড়কের ওপর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। 


​স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে দিন দিন বর্জ্য ফেলার হার উদ্বেগজনক ভাবে বাড়ছে। আশপাশের হোটেল-রেস্তোরাঁ, মার্কেট ও আবাসিক এলাকা থেকে ভ্যান গাড়িতে করে বর্জ্য এনে সড়কের পাশে ফেলে যাওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন পোলট্রি ফার্ম ও কয়েকটি কারখানার বর্জ্যও এখানে ফেলা হচ্ছে, যার ফলে নিয়মিত বর্জ্যের স্তূপে এলাকা গুলো ভাগাড়ে পরিণত হয়েছে। 


​এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং সামাজিক বন বিভাগের কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় পরিবেশ বাদী সংগঠন ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বর্জ্য ফেলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, মরা গাছ কেটে সড়ক নিরাপদ করা এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। 


​সরেজমিন দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর, আনারপুরা, ভাটেরচর ও তেতৈতলা এলাকায় হরহামেশা বর্জ্য ফেলা হচ্ছে। এসব বর্জ্যের উৎকট গন্ধে আশপাশের লোকজনের বসবাস করা দায় হয়ে পড়েছে। আবর্জনার এই স্তূপে কে বা কারা নিয়মিত আগুন দিচ্ছে, যার ফলে ধোঁয়া বের হচ্ছে। আগুনে ইতিমধ্যে আশপাশের বেশ কিছু গাছ পুড়ে গেছে এবং কয়েকটি কাটা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে আগুন লাগানোর ফলে শতবর্ষী কড়ই গাছসহ ১৫-২০টি গাছ কঙ্কালসার হয়ে মারা গেছে। আগুনের ধোঁয়া ও দুর্গন্ধে পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে এবং যেকোনো সময় গাছগুলো ভেঙে পড়ে জানমালের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। 


​স্থানীয় শিক্ষক মোস্তফা কামাল শিকদার বলেন, দীর্ঘদিন মহাসড়কের পাশে অন্যায়ভাবে রাখা বর্জ্যে আগুন দিয়ে গাছ ধ্বংস করা হচ্ছে। সবার সামনে এসব হলেও সরকারি কোনো কর্তৃপক্ষই যেন বিষয়টি দেখছে না। বিষয়গুলো তদন্ত করে দোষী ব্যক্তিদের নাম-পরিচয়সহ পরিবেশ আদালতে জমার নির্দেশনা থাকলেও পরিবেশ অধিদপ্তর চুপসে আছে।


​এদিকে, বর্জ্যের আগুনে মহাসড়কের পাশে গাছ পুড়ে মারা যাওয়ার বিষয়ে অবগত নন বলে দাবি করেছেন সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শামীম রেজা। তবে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)