মুন্সীগঞ্জের সময় রিপোর্ট
মুন্সীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন অভিযোগ, আবেদন ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
এ সময় সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং প্রয়োজনের কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
জেলা প্রশাসক উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া, যেসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, সেসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।