মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এ লক্ষ্যে সম্ভাব্য নতুন ক্যাম্পের জন্য প্রস্তাবিত একটি ভবন পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে প্রস্তাবিত ভবনটি পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমানে কাইয়ুম দেওয়ানের বাড়িতে পরিচালিত হচ্ছে গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্পের কার্যক্রম। ক্যাম্পটি অন্যত্র স্থানান্তরের পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প ভবন খোঁজা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় মৃত ইদু বেপারীর বাড়িটি ভাড়া নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। ইতিমধ্যে ভবনটি সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

মতামত