আপডেট : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জের হাটবাজারে ফার্মেসীতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ন ওষধ জেলার ১৬ লাখ মানুষ মৃত্যুর ঝুকিঁতে

মুন্সীগঞ্জের হাটবাজারে ফার্মেসীতে  বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ন ওষধ
 
  • জেলার ১৬ লাখ মানুষ মৃত্যুর ঝুকিঁতে
  •  
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় থাকা এক রোগীর জন্য জরুরি ঔষধ লিখে দিয়েছেন কর্তব্যরত ডাক্তার। এতে স্বজনরা হাসপাতালের বাইরের একটি ফার্মেসী থেকে ওষধ কিনে রোগীকে খাওয়ানোর পর দেখা গেলো ওষধের মেয়াদ ৩ মাস আগ পর্যন্ত ছিল। জরুরি চিকিৎসা অনুয়ায়ী দ্রুত সুস্থ করে তুলতে খ্ওায়ানো ওষধ মেয়াদোত্তীর্ন হওয়ায় রোগীর স্বজনরা দিশেহারা হয়ে পড়ে। বিষয়টি জেনে তা প্রতিরোধে কর্তব্যরত ডাক্তার বিকল্প ওষধ সেবনের পর মৃত্যুর হাত থেকে রক্ষা পান এক রোগী। সম্প্রতি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রোগীর স্বজন, ডাক্তার, কর্মচারীসহ উপস্থিত অনেকেই এ ঘটনার প্রত্যক্ষ করেছেন।
 
 জেলার টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের মুত আহসানউল্লাহ শেখের ছেলে ওয়াহিদ (২৬) অসুস্থ হয়ে পড়লে মধ্য রাত ১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার জরুরি চিকিৎসা হিসেবে জোলিয়াম নামের একটি ট্যাবলেট লিখে দেন। এতে রোগীর চাচা নিরল  হাসপাতালের প্রধান ফটকের বিপরীতের একটি ফার্মেসী থেকে “জোয়ালিম নামের ট্যাবলেটের পাতা কিনে নিয়েছিলেন। যা ছিল মেয়াদোত্তীর্ন ওষধ।
 
অনুসন্ধানকালে জানা গেছে, এই ফার্মেসীর মতো মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এলাকা, শহরের সুপার মার্কেট, মাঠপাড়াসহ জেলার ২টি পৌরসভাসহ ৬টি উপজেলার বিভিন্ন হাটবাজারে মেয়াদোত্তীর্ন ওষধ বিক্রি হচ্ছে প্রতিনিয়ত। এর ফলে মুন্সীগঞ্জের ১৫ লক্ষাধিক মানুষ অসাধ্য ব্যবসায়ীদের প্রতারনায় বিষাক্ত ওষধ খেয়ে ক্রমেই মৃত্যুর ঝুকিঁতে দিনযাপন করছেন। খোজঁ নিয়ে জানা গেছে, বিভিন্ন ওষধ কোম্পানী মেয়াদোত্তীর্ন ওষধ ফেরত না নেওয়ায় লোকসানের চিন্তা করে ভাল ওষধের সঙ্গে মেয়াদোত্তীর্ন ওষধও বিক্রি করে দিচ্ছে অসাধু ফার্মেসী ব্যবসায়ীরা। বিষয়টি জেলার ফার্মেসী ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ অবগত হলেও তাদের ভুমিকা প্রশ্নবিদ্ধ। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নেই কোন তদারকি ব্যবস্থা। এ সুযোগে কোন প্রকার তোয়াক্কা না করেই অসাধু ফার্মেসী ব্যবসায়ীরা দেদারেছে মেয়াদোত্তীর্ন ওষধ বিক্রি করে জেলাবাসীকে মৃত্যুর ঝুকিঁতে ফেলে দিচ্ছে।
 
জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা শহরসহ ৬টি উপজেলার বিভিন্ন হাটবাজারে গড়ে ওঠা অসংখ্য ওষধ ফার্মেসী রয়েছে। এসব ফার্মেসীর বেশীর ভাগ ওষধ বিক্রেতা পল্লী চিকিৎসক। তাদের নেই কোন সরকারি ড্রাগ লাইসেন্স। সরকারি ওষধ নীতিতে বৈধ ড্রাগ লাইসেন্স ও একজন প্রশিক্ষন প্রাপ্ত ফার্মাসিস্ট ব্যতীত ওষধ ফার্মেসী খুলতে পারবে না বলে উল্লেখ রয়েেেছে। কিন্তুু সেই সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ফার্মেসী ব্যবসা খুলে মেয়াদোত্তীর্ন ওষদসহ বিভিন্ন ওষধ বিক্রি অব্যাহত রেখেছেন।
 
এছাড়া জেলার বিভিন্ন বাজারে হাতুড়ে ডাক্তাররা বেনামে-স্বনামে সাইনবোর্ড ঝুলিয়ে গ্রামাঞ্চলের নিরীহ মানুষকে অহরহ ভুল চিকিৎসা দিয়ে মোটা অঙ্কের টাকা ফি আদায় করে নিচ্ছেন। অথচ সঠিক রোগ নির্নয়ে পল্লী চিকিৎসকদের নেই কোন বাস্তব অভিজ্ঞতা। অন্যদিকে জেলার বিভিন্ন হাটবাজারে গড়ে ওঠা ফার্মেসী গুলোতে চিকিৎসাপত্র ছাড়াই স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং যুবকদের কাছে ঘুমের ট্যাবলেট, প্রেথেডিন ইনজেকশন এবং নেশা জাতীয় বিভিন্ন সিরাপ বিক্রি করছে অবাধে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, তরুন ও যুবকরা নেশায় আসক্ত হয়ে বিপদগামী হয়ে উঠছে।
 
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার এর কাছে জানতে চাইলে তিনি তদারকি করার দায়িত্ব সিভিল সার্জন কার্যালয়ের নয়। তবে এ গুলো প্রতিরোধে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের অভিযান চালানোর কথা।
 
মুন্সীগঞ্জ ওষুধ অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, প্রতিমাসেই জেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালানো হচ্ছে। জরিমানাও করা হচ্ছে বিভিন্ন ফার্মেসীকে। অভিযান চলমান থাকায় এখন আর আগের মতো মেয়াদোত্তীর্ন ওষুধ রাখছে না ব্যবসায়ীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জের হাটবাজারে ফার্মেসীতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ন ওষধ জেলার ১৬ লাখ মানুষ মৃত্যুর ঝুকিঁতে
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের হাটবাজারে ফার্মেসীতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ন ওষধ জেলার ১৬ লাখ মানুষ মৃত্যুর ঝুকিঁতে

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত