মুন্সীগঞ্জে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি!

৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নানা শ্রেণী পেশার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শহরের লিচুতলা এলাকায় ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত।

এরপর সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও সম্মেলন অনুষ্ঠান। এতে বক্তব্যদেন শহীদ পরিবারের সদস্যরা সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়,আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি এবং শহীদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় জেলার বিভিন্ন স্থানে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয় প্রিয় মাতৃভূমি। সেই শহীদদের স্মরণেই সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মুন্সীগঞ্জে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি!
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি!

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image

৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ। গত মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় নানা শ্রেণী পেশার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শহরের লিচুতলা এলাকায় ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শহীদ বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাত।

এরপর সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ও সম্মেলন অনুষ্ঠান। এতে বক্তব্যদেন শহীদ পরিবারের সদস্যরা সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়,আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি এবং শহীদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় জেলার বিভিন্ন স্থানে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয় প্রিয় মাতৃভূমি। সেই শহীদদের স্মরণেই সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত