আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সিরাজদীখানে সরফত আলী সপু তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে মুন্সীগঞ্জ-১ বিএনপির ঘাঁটি

আগামী ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে যে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি-এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শিকারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর অবশ্যই পুনর্বিবেচনা ও পরিবর্তন হবে। কারণ বিএনপিতে কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাওয়ার সুযোগ পায় না। দলের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মুন্সীগঞ্জ-১ আসনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিরাজদীখানে সরফত আলী সপু তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে মুন্সীগঞ্জ-১ বিএনপির ঘাঁটি
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সিরাজদীখানে সরফত আলী সপু তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে মুন্সীগঞ্জ-১ বিএনপির ঘাঁটি

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

আগামী ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখিয়ে দেওয়া হবে যে মুন্সীগঞ্জ-১ আসন বিএনপির শক্ত ঘাঁটি-এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শিকারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে যে খসড়া মনোনয়ন দেওয়া হয়েছে, তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর অবশ্যই পুনর্বিবেচনা ও পরিবর্তন হবে। কারণ বিএনপিতে কোনো বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পাওয়ার সুযোগ পায় না। দলের ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মুন্সীগঞ্জ-১ আসনের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. মমিন আলী, দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত