আপডেট : শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুল মুন্সীগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবলে এফসি রিয়েল মিউনিক চ্যাম্পিয়ন

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকায় বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুল আয়োজিত গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এ ফাইনালে ১-৩ গোলে সেভেন ম্যান অফ আউরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এফসি রিয়েল মিউনিক।
এদিকে, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকরা উপভোগ করেন। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই দুই দলের খেলায় ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। রানারআপ দল পায় ট্রফি ও ৫ হাজার টাকার নগদ অর্থ। এছাড়া ‘ম্যান অব দ্য ম্যাচ’, ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’, ‘সেরা গোলকিপার’, ‘সেরা কোচ’ ও ‘সেরা ক্যাপ্টেনের’ মাঝে সম্মাননা ট্রফি বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুলের পরিচালক সোহেল আরমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী নুরুল হক মেম্বার, সমাজসেবক মো. রহিম ঢালী, মো. সিরাজ শেখ, মো. জাহান শরীফ, বিক্রমপুর মাতৃপীঠ ইনস্টিটিউশনের সাবেক প্রিন্সিপাল মো. মহসিন দিদার, জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন ও প্রগতি বিদ্যানিকেতন ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সোহাগ আহমেদ প্রমুখ।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুল মুন্সীগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবলে এফসি রিয়েল মিউনিক চ্যাম্পিয়ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুল মুন্সীগঞ্জে গ্রীষ্মকালীন ফুটবলে এফসি রিয়েল মিউনিক চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৫

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বনিক্যপাড়া এলাকায় বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুল আয়োজিত গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিদ্যালয়ের সংলগ্ন মাঠে এ ফাইনালে ১-৩ গোলে সেভেন ম্যান অফ আউরাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এফসি রিয়েল মিউনিক।
এদিকে, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকরা উপভোগ করেন। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই দুই দলের খেলায় ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। রানারআপ দল পায় ট্রফি ও ৫ হাজার টাকার নগদ অর্থ। এছাড়া ‘ম্যান অব দ্য ম্যাচ’, ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’, ‘সেরা গোলকিপার’, ‘সেরা কোচ’ ও ‘সেরা ক্যাপ্টেনের’ মাঝে সম্মাননা ট্রফি বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুলের পরিচালক সোহেল আরমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী নুরুল হক মেম্বার, সমাজসেবক মো. রহিম ঢালী, মো. সিরাজ শেখ, মো. জাহান শরীফ, বিক্রমপুর মাতৃপীঠ ইনস্টিটিউশনের সাবেক প্রিন্সিপাল মো. মহসিন দিদার, জেলা কিন্ডারগার্টেন এন্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন ও প্রগতি বিদ্যানিকেতন ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. সোহাগ আহমেদ প্রমুখ।#

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত