আপডেট : শনিবার, ১১ এপ্রিল ২০২৬

শান্তিপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ধলেশ্বরী জাগরণী সংসদ চ্যাম্পিয়ন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার শান্তিপুর (মধ্যেরচর মানিক মার্কেট) মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
 
ফাইনাল খেলায় ধলেশ্বরী জাগরণী সংসদ ও মিতালী ক্রীড়া সংঘ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মিতালী ক্রীড়া সংঘকে পরাজিত করে ধলেশ্বরী জাগরণী সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মিতালী ক্রীড়া সংঘ রানার্সআপ হয়।
 
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান জনি। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন। এছাড়া রানার্সআপ দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
 
উৎসবমুখর পরিবেশে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজক শান্তিপুর স্পোর্টিং ক্লাব জানায়, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সায়মন, বিক্রমপুর আদর্শ কলেজের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম এবং স্থানীয় ব্যবসায়ী মামুন, হাবিব, আনোয়ারসহ আরও অনেকে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

শান্তিপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ধলেশ্বরী জাগরণী সংসদ চ্যাম্পিয়ন
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শান্তিপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ধলেশ্বরী জাগরণী সংসদ চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image
 
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার শান্তিপুর (মধ্যেরচর মানিক মার্কেট) মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
 
ফাইনাল খেলায় ধলেশ্বরী জাগরণী সংসদ ও মিতালী ক্রীড়া সংঘ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মিতালী ক্রীড়া সংঘকে পরাজিত করে ধলেশ্বরী জাগরণী সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে মিতালী ক্রীড়া সংঘ রানার্সআপ হয়।
 
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান জনি। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন। এছাড়া রানার্সআপ দলের খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়।
 
উৎসবমুখর পরিবেশে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজক শান্তিপুর স্পোর্টিং ক্লাব জানায়, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সায়মন, বিক্রমপুর আদর্শ কলেজের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম এবং স্থানীয় ব্যবসায়ী মামুন, হাবিব, আনোয়ারসহ আরও অনেকে।

মন্সীগঞ্জের সময়

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত