আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

"আমাদের গোয়ারা স্কুল রক্ষা করুন, ড্রেজার-বাল্কহেড চলাচল বন্ধ করুন"

তালতলা-ডহরী খালের তীরে মানববন্ধনে শিক্ষার্থীদের স্লোগান
 
‘আমাদের গোয়ারা স্কুল রক্ষা করুন’, ‘নদীভাঙন বন্ধ করুন’, ‘ড্রেজার ও বাল্কহেড বন্ধ করুন’—এমন স্লোগানে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে 
মুন্সীগঞ্জের তালতলা-ডহরী খালের তীরে দাড়িয়ে 
টঙ্গীবাড়ীর বালিগাঁও ইউনিয়নের গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 
 
বিদ্যালয় ঘেঁষে প্রবাহিত তালতলা-ডহরী খালের তীরে মানববন্ধনে অবৈধ ড্রেজার ও বাল্কহেড চলাচল বন্ধ এবং নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
 
অন্যদিকে বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গনের মুখে রয়েছে-এ বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত সময়ের মধ্যে বালুভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 
তালতলা-ডহরী খালে ড্রেজার ও বাল্কহেড চলাচল বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট  উপজেলা প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। 
 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালে ড্রেজারের মাধ্যমে বালু আনলোডিং ও বাল্কহেড চলাচলের ফলে সৃষ্ট ঢেউয়ে নদীর তীর ভেঙে পড়ছে। এতে বিদ্যালয়, দুটি মাদ্রাসা, দুটি মসজিদ, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর এবং অসংখ্য বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
 
ইউপি সদস্য এস. এম. খোরশেদ আলম বলেন, বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় জিও ব্যাগ ফেলা এবং বাল্কহেড চলাচল নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা প্রয়োজন। 
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওলাদ মোল্লা, স্থানীয় বাসিন্দা শেলিম, আসাদ মাল ও বিএনপি নেতা আলী হোসেন বেপারী অবৈধ ড্রেজিং ও বাল্কহেড চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
 
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বিদ্যালয় রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অবৈধ ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

"আমাদের গোয়ারা স্কুল রক্ষা করুন, ড্রেজার-বাল্কহেড চলাচল বন্ধ করুন"
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

"আমাদের গোয়ারা স্কুল রক্ষা করুন, ড্রেজার-বাল্কহেড চলাচল বন্ধ করুন"

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত