আপডেট : সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুবিধাবঞ্চিত নারীদের পাশে বসুন্ধরা ফাউন্ডেশন, বিতরণ করল ৩০ লাখ টাকা

মুন্সীগঞ্জে দেড় কোটি টাকার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আগেই ফাটল

বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনে ১৩ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা

লৌহজংয়ে মাওয়া ঘাট ও পদ্মা সেতুর পিলার এলাকা পরিদর্শনে ইউএনও

সিরাজদীখানে ঠিকানা জালিয়াতি করে ইসলামিক ফাউন্ডেশনে চাকরির অভিযোগ,এক ব্যক্তির তিন এনআইডি

সাত মাসে ঢাকা-মাওয়া সড়কে ১১১ দুর্ঘটনা, নিহত ১৪ জাতীয় নিরাপদ সড়ক দিবসে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

সিরাজদীখানে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুর্ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

অগ্রগতি ৩০শতাংশ মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক নির্মানকাজ দৃশ্যমান

অগ্রগতি ৩০শতাংশ 

মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক নির্মানকাজ দৃশ্যমান

দ্রুত এগিয়ে চলছে বহুল প্রত্যাশিত মুন্সীগঞ্জ পৌর শিশুপার্ক নির্মাণকাজ। ইতোমধ্যে প্রকল্পের প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে পার্কে স্থাপন করা হবে এমন বিভিন্ন আধুনিক রাইডের যন্ত্রাংশ তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অচিরেই নগরবাসীর জন্য উন্মুক্ত হবে দীর্ঘদিনের প্রত্যাশার এই বিনোদনকেন্দ্র।

রবিবার নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন।

সরজমিনে দেখাযায়, ঝিরি বৃষ্টির মধ্যে শ্রমিকরা কাজ করছে। বিভিন্ন আঙিকে সাঁজানোর কাঠামো গুলো দৃশ্যমান হতে শুরু হয়েছে।

প্রশাসক মৌসুমী মাহবুব জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নির্মাণকাজ থেমে নেই। ইতোমধ্যে প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি শিশুপার্কে স্থাপনের জন্য বিভিন্ন রাইডের যন্ত্রাংশ তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিশু-কিশোরদের নিরাপদ ও আধুনিক বিনোদনের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে।

পৌরসভার তথ্য অনুযায়ী, প্রায় ১ দশমিক ৩৬ একর জমির ওপর ১ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক এই পৌর শিশুপার্ক। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা পুরোনো পার্কটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিনোদনকেন্দ্রে রূপ দেওয়া হচ্ছে।
পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য ৭৫ ফুট উচ্চতার ফেরিস হুইল (ফেয়ারি হুইল), ট্রাম্পোলিন, জঙ্গল জিম, মাল্টি-অ্যাক্টিভিটি প্লে স্টেশন, দোলনা, স্লাইড, সি-স, স্প্রিং রাইডারসহ নানা ধরনের রাইড থাকছে। এছাড়া ক্রীড়াপ্রেমীদের জন্য ফুটসাল গ্রাউন্ড, ব্যাডমিন্টন কোর্ট ও ক্রিকেট নেট প্র্যাকটিস সুবিধা রাখা হচ্ছে। দর্শনার্থীদের জন্য থাকবে মনোরম ওয়াকওয়ে, সবুজায়ন, বসার স্থান, ফুড কর্নার, ইনডোর গেমস এবং আধুনিক টয়লেট ব্লকসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা।

১৯৯৩ সালে নতুন কোর্ট এলাকায় পৌরসভার উদ্যোগে শিশুপার্ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও বিভিন্ন কারণে প্রকল্পটি দীর্ঘদিন বাস্তবায়িত হয়নি। পরে পার্কটি কার্যত অচল হয়ে পড়ে এবং অবকাঠামো নষ্ট হতে থাকে। প্রায় ৩৩ বছর পর নতুন করে আধুনিক পরিকল্পনায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় অন্তবর্তীকালীন সরকার আমলে। সবশেষ চলতি বছরের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরে শিশুদের জন্য মানসম্মত বিনোদনের জায়গার দীর্ঘদিনের অভাব ছিল। আধুনিক এই শিশুপার্ক চালু হলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি পরিবার নিয়ে অবসর কাটানোর একটি নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ তৈরি হতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

অগ্রগতি ৩০শতাংশ মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক নির্মানকাজ দৃশ্যমান
0:00 0:00
1.0x
মন্সীগঞ্জের সময়

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

অগ্রগতি ৩০শতাংশ মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক নির্মানকাজ দৃশ্যমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের

কপিরাইট © ২০২৬ মন্সীগঞ্জের সময় । সর্বস্বত্ব সংরক্ষিত